News Flash

  • Home
  • Uncategorized
  • রেপিড এন্টিবডি টেস্ট কিটসপৌঁছেছে রাজ্যে
Image

রেপিড এন্টিবডি টেস্ট কিটসপৌঁছেছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ রাজ্যে কোভিড-১৯- এর পরীক্ষার জন্য রেপিড এন্টিবডি টেস্ট কিটস পৌঁছেছে৷ ৩,৮৪০টি কিটস এসেছে রাজ্যে৷ আগামী ২/১ দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় পরীক্ষা শুরু হবে৷


আজ মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান৷ করোনা সংক্রান্ত বিষয়ে রাজ্যের সর্বশেষ তথ্য প্রদান করে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে এখন পর্যন্ত ১,৫৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এখন পর্যন্ত ১,৩১৩ জনের পরীক্ষা হয়েছে৷ বাকিদের নমুনা পরীক্ষাধীন রয়েছে৷ বর্তমানে একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন৷ তার অবস্থা স্থিতিশীল৷ আগামীকাল আবার নমুনা পরীক্ষা করা হবে৷ রাজ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৩১ জন৷ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৩ জন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top