News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলের নাম ‘লকডাউন’ রাখতে চাইছেন বাবা
Image

ছেলের নাম ‘লকডাউন’ রাখতে চাইছেন বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ লকডাউন-এ ছেলের জন্ম৷ তাই বাবা চাইছেন ছেলের নাম রাখা হোক ‘লকডাউন’৷ অবশ্য সদ্যজাত শিশুর মা এখনও ঠিক করেননি ছেলেকে কী নামে ডাকবেন৷ শুধু চাইছেন, এই দুযর্োগের মুহূর্তে ছেলে সুস্থভাবে বেঁচে থাকুক৷ রাজস্থান নিবাসী পরিযায়ী শ্রমিকের এক পরিবারকে আজ জিআরপি-র তরফে খোঁজখবর নিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী, ওষুধ, শিশুদের আহার তুলে দেওয়া হয়েছে৷ শনিবার চিকিৎসকরা মা ও ছেলের পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করেছেন৷ অবশ্য, লকডাউন ঘোষণা হওয়ার পর তাদের থাকার ব্যবস্থা করেছিল জিআরপি-ই৷


সদ্যজাত পুত্রসন্তানের বাবা সঞ্জয় বাউরি বলেন, রাজস্থান থেকে কাজের সন্ধানে ত্রিপুরায় এসেছিলাম৷ কিন্তু করোনা-র প্রকোপে লকডাউন শুরু হয়ে যাওয়ায় তাদের বাড়ি ফেরা হয়নি৷ তিনি বলেন, আমরা আগরতলা রেল স্টেশনে গিয়ে জানতে পেরেছিলাম সমস্ত ট্রেন বাতিল হয়ে গেছে৷ তাই তখন স্টেশনের পাশেই অস্থায়ী তাবু টাঙিয়ে বসবাস শুরু করি৷ এর পর জিআরপি-র সহায়তায় থাকার জন্য আশ্রয় পান এবং সেই সাথে তাদের খাবারেরও ব্যবস্থা হয়ে যায়৷ তিনি বলেন, ত্রিপুরা সরকারের তরফে আমাদের সমস্ত রকম সহায়তা করা হচ্ছে৷ কারণ, আমার স্ত্রী গর্ভবতী ছিলেন৷ প্রসব যন্ত্রণা শুরু হলে জিআরপি কর্মীরাই তাকে হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেছেন৷ তিনি বলেন, তিন দিন আগে আমার স্ত্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন৷ লকডাউনে ছেলের জন্ম হয়েছে৷ তাই ছেলের নাম লকডাউন রাখতে চাইছেন তিনি৷


এ-বিষয়ে সঞ্জয়ের স্ত্রী মঞ্জু বাউরি বলেন, ত্রিপুরায় আমার সন্তানের জন্ম হয়েছে৷ প্রশাসনের কাছ থেকে ভীষণ সহায়তা মিলেছে৷ তিনি বলেন, খাবার থেকে শুরু করে ওষুধ সহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করেছে জিআরপি৷ তাঁর কথায়, এখন বাড়ি ফিরে যেতে ভীষণ ইচ্ছা হচ্ছে৷ কিন্তু, লকডাউনে তা সম্ভব নয় বুঝতে পারছি৷ তাই, প্রার্থনা করছি করোনা-র প্রকোপ কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক৷ তবে, ছেলে ও স্বামী-কে নিয়ে বাড়ি ফিরতে পারবেন তিনি৷ ছেলের নামাকরণ নিয়ে এখনও কিছু ভাবেননি বলে জানিয়েছেন তিনি৷ তবে ছেলে সুস্থ ভাবে বেঁচে থাকুক, চাইছেন মা মঞ্জু৷


এসপি জিআরপি আধিকারিক পিনাকী সামন্ত বলেন, লকডাউনের কারণে আটকে পড়া ওই পরিযায়ী শ্রমিকদের বাধাঘাট সুকলে আশ্রয় দেওয়া হয়েছিল৷ তারা ১৮ জন রয়েছেন সেখানে৷ তিনদিন আগে তাদের মধ্যে এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়৷ তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি আমরা৷ তিনি বলেন, আজ আমরা তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী, ওষুধ, শিশুর আহার তুলে দেওয়া হয়েছে৷ শুধু তা-ই নয়, হাসপাতালের দুই চিকিৎসক আজ মা ও ছেলের স্বাস্থ্য পরীক্ষা করেছেন৷ তারা দুজনই সুস্থ বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top