News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : প্রথম থেকে নবম ও একাদশ শ্রেণীর সকলেই উত্তীর্ণ, স্থগিত জয়েন্টের পরীক্ষা
Image

করোনা : প্রথম থেকে নবম ও একাদশ শ্রেণীর সকলেই উত্তীর্ণ, স্থগিত জয়েন্টের পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ লকডাউনজনিত উদ্ভূত পরিস্থিতির জন্য এ বছর ত্রিপুরায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠরত সকল ছাত্রছাত্রীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ তিনি বলেন, একাদশ শ্রেণির সকল ছাত্রছাত্রীও পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে৷ সোশিওলোজি, স্ট্যাটিসটিক্স এবং মিউজিক বিষয়ের যে তিনটি পরীক্ষা হয়নি সে পরীক্ষাগুলি আর নেওয়া হবে না৷ তাঁর কথায়, ছাত্রছাত্রীদের ষাণ্মাসিক পরীক্ষার ভিত্তিতে ওই তিনটি বিষয়ের নম্বরের মূল্যায়ন হবে৷ এদিকে, ত্রিপুরা জয়েন্টের পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে৷


এদিন শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৪ এপ্রিল থেকে আগরতলায় ১৩টি কেন্দ্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ শুরু হবে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গৃহীত মাধ্যমিক এবং দ্বাদশের উত্তরপত্র আগরতলায় এসে পৌঁছেছে৷ যে সকল বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে সেই সব বিষয়ের উত্তরপত্র দেখার কাজ শুরু হচ্ছে৷


শিক্ষামন্ত্রীর কথায়, সকল ছাত্রছাত্রীদের উত্তীর্ণ সংক্রান্ত ঘোষণা হলেও তাদের নম্বরের মূল্যায়ন দফতরে নথিবদ্ধ হবে৷ এজন্য সংশ্লিষ্ট জেলা শিক্ষা আধিকারিকদের মাধ্যমে প্রধান শিক্ষকদের বলা হয়েছে যাতে প্রতিটি বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীর নম্বর শিক্ষা দফতরের অ্যাপের মাধ্যমে আপলোড করা হয়৷ তিনি আরও জানান, রাজ্যের ১৪টি ক্যাবল চ্যানেলে আগামীকাল (রবিবার) থেকে নির্দিষ্ট রুটিন অনুসারে ক্লাস শুরু হবে৷ প্রতিদিন সকাল ৯টা থেকে ছাত্রছাত্রীরা ঘরে বসেই ক্লাস করতে পারবে৷ তিনি বলেন, রাজ্যের ২২টি সাধারণ ডিগ্রি কলেজ এবং ৭টি টেকনিক্যাল কলেজে ইতিমধ্যেই অনলাইন ক্লাস শুরু হয়েছে৷ এমবিবি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলছে৷


তবে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার বিষয়ে শিক্ষা দফতরের আধিকারিকগণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলবেন৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ শিক্ষামন্ত্রী আরও জানান, ২২ এবং ২৩ এপ্রিল পূর্ব নির্ধারিত ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ পরবর্তীতে সময়সূচি জানিয়ে দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top