News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ঠেকাতে রাজ্যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে
Image

করোনা ঠেকাতে রাজ্যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে প্রথমসারির সৈনিক তথা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টির দিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকারের আবগারি দফতর ডিআইএজিইও গ্রপ (ইউনাইটেড স্পিরিটস লিমিটেড) এবং জেমিনি ডিস্টিলারিস-এর সাথে মিলে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে শুরু করেছে৷ গত দু-দিনে ৭,৫০০ লিটার স্যানিটাইজার তৈরি করা হয়েছে৷


এভাবে তৈরিকৃত মোট ১০,০০০ লিটার স্যানিটাইজার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে বিনামূল্যে৷ রাজ্যের বাইরে থেকে কাঁচামাল সংগ্রহ করে ত্রিপুরাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড বজায় রেখে এই স্যানিটাইজার বানানো হচ্ছে৷ আগরতলার স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিও সেজন্য অনুমোদন দিয়ে দিয়েছে৷ গতকাল শ্যামলীবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ৫,০০০ লিটার স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে এবং আজও (বৃহস্পতিবার) স্বাস্থ্য দফতরের কাছে ২,৫০০ লিটার স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে৷ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানি ও আবগারি দফতর বাকি স্যানিটাইজার আগামী কয়েক দিনের মধ্যেই সরবরাহ করবে৷


উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে এক বিশ্বব্যাপী মহামারি রূপে ঘোষণা করেছে এবং ভারত সরকারও একে এক বিপর্যয় হিসাবে বিজ্ঞপ্তি জারি করেছে৷ তেমনি রাজ্য সরকারও বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে৷ তার মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য ৬০ ইথানল বা ৭০ আইসোপ্রোপিলযুক্ত স্যানিটাইজার ব্যবহারও একটি গুরুত্বপূর্ণ পন্থা৷

এ সব দিক বিবেচনা করে ত্রিপুরার আবগারি দফতর অ্যালকো বেভারেজ-এর সাথে বিষয়টি আলোচনা করলে ডিয়েগিও গ্রুপ ১০,০০০ লিটার স্যানিটাইজার সরবরাহ করতে সম্মত হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top