News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনিভাবে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে প্রবেশ, দুই শিশুসহ আটক চার মহিলা
Image

বেআইনিভাবে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে প্রবেশ, দুই শিশুসহ আটক চার মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে৷ তাই হয়ত সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করে গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন৷ বেআইনিভাবে প্রবেশ করেছিলেন তাঁরা৷ বিএসএফ তাদের তুলে নিয়ে পুলিশের হাতে সমঝে দিয়েছে৷ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷


বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিধাই থানাধীন সীমনার ঈশানপুর সীমান্তে দুই শিশু সহ চার মহিলাকে আটক করেন গ্রামবাসী৷ এ-বিষয়ে জনৈক গ্রামবাসী বলেন, আজ সকালে সবজি নিয়ে বাজারে যাওয়ার পথে সীমান্ত ডিঙিয়ে দুই শিশু এবং চার মহিলাকে আসতে দেখে তাদের আমরা আটক করি৷ তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বাংলাদেশ থেকে এসেছেন৷ তিনি বলেন, এখন করোনা ভাইরাসের প্রকোপ সর্বত্র৷ তাই কোনও ঝুঁকি না নিয়ে পুলিশে খবর দেই আমরা৷ কিন্তু পুলিশ আসতে দেরি হচ্ছে দেখে বিএসএফ-কে খবর দেই৷ খবর পেয়ে বিএসএফ এসে তাদের তুলে নিয়ে গেছে৷


এ-বিষয়ে সিধাই থানার পুলিশ জানিয়েছে, দুই শিশু সহ চার মহিলাকে আজ বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশের সময় আটক করে গ্রামবাসী৷ এর পর বিএসএফ তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ওই আধিকারিক বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি বলেন, ওই চার মহিলা এবং দুই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছিল৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক কোনও সমস্যা নেই৷


ওই চার মহিলা এবং দুই শিশু রামনগর এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে৷ জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্ণতা রয়েছে৷ তবে তারা ত্রিপুরার বাসিন্দা বলে অনুমান করছে পুলিশ৷ বেআইনিভাবে বাংলাদেশে গিয়েছিলেন তারা, এমনটাই মনে করছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top