News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি হিংসা নিয়ে উত্তাল লোকসভা, হাতাহাতি সাংসদদের মধ্যে
Image

দিল্লি হিংসা নিয়ে উত্তাল লোকসভা, হাতাহাতি সাংসদদের মধ্যে

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : দিল্লির হিংসা নিয়ে উত্তাল সংসদের নিম্নকক্ষ লোকসভা। শাসক বনাম বিরোধী সাংসদের বিতণ্ডার জেরে এদিনের মতো সভা মুলতুবি করে দিতে বাধ্য হলেন অধ্যক্ষ ওম বিড়লা।


সোমবার অধিবেশন শুরু হওয়া মাত্র দিল্লি হিংসা নিয়ে সরব হয়ে ওঠে কংগ্রেস সাংসদরা।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় তাঁরা। অধিবেশন কক্ষের ওয়েলে নেমে দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রেজারি বেঞ্চ থেকে উঠে আসেন দুই কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি এবং রবিশঙ্কর প্রসাদ। সেই সময় লোকসভায় উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। সাংসদদের আচরণে ক্ষিপ্ত হয়ে স্পিকার ওম বিড়লা সংসদ মুলতুবি করে দেন। প্রথমে দুপুর তিনটে পর্যন্ত মুলতুবি করে দেন অধ্যক্ষ। পরে ফের চারটে পর্যন্ত মুলতুবি থাকে সভা। শেষে দিনের মতো মুলতুবি হয়ে যায় সভা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top