News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে হিংসায় বাতিল ত্রিপুরার দূরপাল্লার ট্রেন
Image

অসমে হিংসায় বাতিল ত্রিপুরার দূরপাল্লার ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় অসমে হিংসায় ত্রিপুরার দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ অবশ্য, অসমেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷


পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সুভানন চন্দ জানিয়েছেন, ১৪ ডিসেম্বর বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা হামসাফার এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ তেমনি ১৩ ডিসেম্বর শিয়ালদাহ-আগরতলা এবং ১৫ ডিসেম্বর আগরতলা-শিয়ালদাহ কাঞ্চনঝঙ্গা এক্সপ্রেস দুইটি বাতিল করা হয়েছে৷


এদিকে, শিলচর-আগরতলা এবং আগরতলা-শিলচর উভয়দিকের ট্রেনের সূচি বদল হয়েছে৷ সুভানন চন্দ জানিয়েছেন, আজ ওই ট্রেন উভয়দিকে সকাল ১১টায় ছেড়েছে৷ এছাড়া, শিলচর-ধর্মনগর উভয়দিকের ট্রেন আজ পুনরায় চালু হয়েছে৷ অন্যদিকে, আগরতলা-ধর্মনগর ট্রেন আজ থেকে পুনরায় যাতায়াত শুরু করেছে৷


পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, অসমেও বিভিন্ন রুটে ট্রেন বাতিল করা হয়েছে৷ তিনি জানান, দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন মিলিয়ে আগামীকাল ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে৷


অসমে হিংসায় ট্রেন বাতিলে জনদুভর্োগ চরমে পৌছাবে৷ এমনকি, ত্রিপুরায় পণ্যবাহী ট্রেন আসতে না পারলে সংকট দেখা দেবে৷ এমনিতেই দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top