News Flash

  • Home
  • Uncategorized
  • সাভারকর ইস্যুতে রাহুল গান্ধীকে পালটা তোপ শিবসেনার
Image

সাভারকর ইস্যুতে রাহুল গান্ধীকে পালটা তোপ শিবসেনার

মুম্বই, ১৪ ডিসেম্বর (হি..স.) : সাভারকর ইস্যুতে নাম না করে রাহুল গান্ধীকে পালটা তোপ মহারাষ্ট্রের জোটসঙ্গী শিবসেনার  । শনিবার দিল্লির রামলীলা ময়দানের জনসভা থেকে সাভারকরকে কটাক্ষ করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।  এদিন গণতন্ত্র বাঁচাও জনসভা থেকে তিনি বলেন, “আমার নাম রাহুল সাভারকর নয়, রাহুল গান্ধী ।” যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এই অবস্থায় শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত পর পর টুইট করেন | তিনি লেখেন, সাভারকরের নামে দেশ সম্মানিত ও গর্বিত হয়।

‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য বিজেপির মহিলা সাংসদরা গতকাল থেকেই দাবি জানিয়ে আসছেন, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। তবে ক্ষমা চাইবেন না বলে রাহুল এদিন আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করেন। শনিবার  গণতন্ত্র বাঁচাও জনসভা থেকে এই কংগ্রেস নেতা বলেন, “আমার নাম রাহুল সাভারকর নয়, রাহুল গান্ধী । সত্যি কথা বলেছি, আমি ক্ষমা চাইব না। কোনও কংগ্রেস কর্মীও ক্ষমা চাইবে না। ক্ষমা যদি চাইতেই হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাইতে হবে। ওঁর অ্যাসিস্ট্যান্ট অমিত শাহকে চাইতে হবে। দেশের বর্তমান পরিস্থিতির জন্য ওঁদের ক্ষমা চাইতে হবে।”

এই মন্তব্যের পর  নাম না করে রাহুল গান্ধীকে পালটা দিল মহারাষ্ট্রের জোটসঙ্গী  শিবসেনা ।  প্রাক্তন কংগ্রেস সভাপতিকে  টুইটারে তোপ দাগেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত| এদিন এক টুইটে রাউত লেখেন, “বীর সাভারকর শুধু মহারাষ্ট্রের নয়, গোটা দেশের আদর্শ। সাভারকরের নামে দেশ সম্মানিত ও গর্বিত হয়। নেহেরু, গান্ধীর মত তিনিও নিজের জীবন এই দেশকে অর্পণ করেছেন। এই ধরনের গুণী ব্যক্তিকে অপমান করার কোনও প্রয়োজন নেই। জয় হিন্দ।’

তাঁরা নেহরু-গান্ধীকে শ্রদ্ধা করেন, তাই সাভারকরের অসম্মান হয়, এমন কিছু কংগ্রসের করা উচিত নয় বলেও সাফ জানিয়ে দেন রাউত। তিনি লেখেন, “পণ্ডিত নেহরু এবং মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি আমরা। তাই বীর সাভারকরকে অসম্মান করা উচিত নয় আপনাদেরও। বিচক্ষণ ব্যক্তিকে এর চেয়ে বেশি বোঝানোর প্রয়োজন বোধহয় নেই|”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top