News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে আত্মসমর্পণ ছয় মাওবাদী
Image

মহারাষ্ট্রে আত্মসমর্পণ ছয় মাওবাদী

গডচিরৌলি(মহারাষ্ট্র), ২৭ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে পুলিশের কাছে আত্মসমর্পণ করল ছয় মাওবাদী। আত্মসমর্পণকারিদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছে। পাশাপাশি হিংসার পথ ছেড়ে উন্নয়নের পথে সামিল হওয়ার আহ্বান করে তারা।  

এই বিষয়ে সাংবাধিকদের মুখোমুখি হয়ে জেলার পুলিশ সুপার শৈলেশ বলকভডে জানিয়েছেন, আত্মসমর্পণকারি মাওবাদী হলেন সন্দীপ চামরু বড্ডে, মণীষা জগনুরাম কুরচামি, সরপা সুকলু আতলা, অগ্নি মোতিরাম তুলাভী, মমতা রাজু পল্লী, তুলসী সন্নু কোরামি। মহিলা মাওবাদীরা জানিয়েছেন যে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। এমনকি চলত শারীরিক নিগ্রহ। তার জেরেই এই আত্মসমর্পণ। আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেকের বয়স ৩০ বছরের কম বয়স।

আত্মসমর্পণকারী বছর ৩০ সন্দীপ ছিলেন মাওবাদীদের কম্যাণ্ডার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ১৭বার গুলির লড়াইয়ে জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে অপহরণ, অগ্নিসংযোগ, হত্যা সহ চারটি মামলা চলছে। চলতি বছর এখনও পর্যন্ত গডচিরৌলিতে ২৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top