News Flash

  • Home
  • Uncategorized
  • সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে আধিকারীকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে আধিকারীকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ সরকারের কর্মসূচি রূপায়ণে সরকারি আধিকারিক ও কর্মচারীদের সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে৷ রাজ্যের বর্তমান সরকার ত্রিপুরাকে আগামী ৩ বছরের মধ্যে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে৷ সরকারে এই প্রয়াসকে বাস্তবায়িত করতে অগ্রণী ভূমিকা রয়েছে সরকারি অফিসার ও কর্মচারীদের৷ আজ আগরতলা টাউন হলে গেজেটেড অফিসার্স সংঘ-এর দ্বিতীয় বার্ষিক সংঘ-এর বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্য সরকার কেবল সরকারি কর্মচারী নয়, কৃষক, শ্রমিক, বেকার ও মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে৷ তাছাড়াও রাজ্যকে নেশামুক্ত, দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে গড়ারও প্রয়াস নিয়েছে সরকার৷ রাজ্যে নতুন সরকার আসার পর সপ্তম পে কমিশনের আদলে কর্মচারীদের পে-স্কেল দেওয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রোজগার সৃষ্টির লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে৷ সরকারের লক্ষ্য রাজ্যের সার্বিক বিকাশ৷ এই দিশাতেই সরকার কাজ করছে৷ তিনি বলেন, আমাদের ভিশন ডকুমেন্ট মানুষের মনে আশা, আকাঙ্খা ও বিশ্বাসের জন্ম দিয়েছে৷ বিগত বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের সার্বিক উন্নয়নের সঠিক কোনও দিশা ছিলো না৷ তিনি বলেন, আগের সরকারের আমলে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য রোজ মিছিল মিটিং করতে হতো৷ নতুন সরকারের আমলে এখন আর মিছিল, মিটিং ও ধর্না দিতে হয় না৷ নতুন সরকার আসার পর বিনা আন্দোলনে হোমগার্ডদের বেতন ৬,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা করা হয়েছে৷ কর্মচারীদের গ্র্যাচুয়িটি ৪ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হয়েছে৷ ৫০ বছর পর কোনও সরকারি কর্মচারী যদি মারা যান তার পরিবার ৬০ বছর পর্যন্ত বেতন পাবেন৷ বিদ্যুৎ নিগমের লাইনম্যান বা অন্যান্যরা দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার ২ লক্ষ টাকার পরিবর্তে এখন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন৷ বিভিন্ন দপ্তরে শূন্যপদ ডাই-ইন-হারনেসে চাকরির জন্য ১৫ শতাংশ পদ বরাদ্দ রাখা হয়েছে৷ কর্মচারীদের পূজা অনুদান ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা বিকাশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে৷ এখন মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে রোজ ১৮টি বিমান উঠানামা করে৷ ত্রিপুরা এখন ৮০ শতাংশ ড্রাগমুক্ত রাজ্য৷ গড়ে মহিলা সংক্রান্ত অপরাধ কমেছে ৬ শতাংশ৷ আগে অপরাধীদের শাস্তির হার ছিলো ২৯ শতাংশ৷ এখন শাস্তির হার ৩৯ শতাংশ৷ বেকারত্বের হার কমেছে ৩ শতাংশ৷ আগে রাজস্ব সংগ্রহ হতো ৯.৮ শতাংশ৷ এখন তা বেড়ে হয়েছে ২৬ শতাংশ৷ ব্যাঙ্কের সিডি রেশিও ছিলো ৩৯ শতাংশ৷ এখন হয়েছে ৫৬ শতাংশ৷ সাব্রুমে স্পেশাল ইকোনমিক জোন করার জন্য ১,২৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে৷ এতে ১০-১২ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ সাব্রুমের ফেণী নদীর উপর ব্রীজ চালু হয়ে গেছে ত্রিপুরা হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রাণী পালনের উপর ভিত্তি করে কর্মসংস্থানের একটা বিপুল সম্ভাবনা রয়েছে৷ এখন ডিম ও দুধের জন্য প্রায় ১১০০ কোটি টাকার উপর রাজ্যের বাইরে চলে যাচ্ছে৷ এই টাকা যাতে বাইরে না যায় তার জন্য সরকার উদ্যোগ নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য, পর্যটন, প্রাণী পালন ও গুণগত শিক্ষার প্রসারে সরকার যে উদ্যোগ নিয়েছে তা রূপায়ণে সরকারি আধিকারিক ও কর্মচারীদের উদার ও স্বচ্ছ প্রসারে মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে৷


অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন গভর্মেন্ট এমপ্লয়িজ অব ন্যাশনাল কনফেডারেশন-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাধু সিং এবং ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সভাপতি শংকর দেব৷ স্বাগত বক্তব্য রাখেন গেজেটেড মৃণাল কান্তি পন্ডিতকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানে গেজেটেড অফিসার্স সংঘ-এর সাধারণ সম্পাদক দেবাশিস রায় মুখ্যমন্ত্রীর হাতে বিভিন্ন দাবি সনদ তুলে দেন৷ সাধারণ সভায় সভাপতিত্ব করেন গেজেটেড অফিসার্স সংঘ-এর সভাপতি তপন দাস৷ অনুষ্ঠানে বিধায়ক ডা. দিলীপ কুমার দাসও উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top