News Flash

  • Home
  • Uncategorized
  • বায়ু দূষণ নিয়ে কেন্দ্র, পঞ্জাব, দিল্লির সরকারের তীব্র ভৎর্সনা সুপ্রিম কোর্টের

বায়ু দূষণ নিয়ে কেন্দ্র, পঞ্জাব, দিল্লির সরকারের তীব্র ভৎর্সনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : দিল্লি-এনসিআরে মাত্রাতিরিক্ত দূষণের জেরে একযোগে কেন্দ্র, পঞ্জাব এবং দিল্লির সরকারকে তীব্র ভৎর্সনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সরকারকে কটাক্ষ করে জানিয়েছেন, জীবনের অধিকার সব থেকে গুরুত্বপূর্ণ। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য পঞ্জাব সরকারকেও ভৎর্সনা করেছে দেশের শীর্ষ আদালত।
কেন্দ্র এবং দিল্লি সরকারের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায় যে, দূষণ রোধ এবং নিয়ন্ত্রণের জন্য কি ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছর দিল্লিবাসীর দম আটকে যাচ্ছে। আর আমরা কিছু করতে পারছি না।  প্রতিবার ১০ থেকে ১৫ দিন পর্যন্ত দিল্লি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। কোনও সভ্য দেশে এমন হয় না।

পয়লা নভেম্বর সুপ্রিম কোর্ট বায়ু দূষণ নিয়ে হলফনামা পেশ করে কেন্দ্র জানিয়েছিল যে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জন্য দিল্লি-এনসিআরে দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। দিল্লির প্রতিবেশী রাজ্যগুলিতে ২০১৬-১৮ সালে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো ৪১ শতাংশ কমে গিয়েছে।
কেন্দ্র পরিবেশমন্ত্রকের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো রোধ করার ক্ষেত্রে সফল হয়নি পঞ্জাব সরকার। এই তালিকায় তারা সব থেকে পেছনে রয়েছে। বায়ু দূষণ রোধ করার জন্য কেন্দ্র সমস্ত রকমের চেষ্টা চালাচ্ছে। বায়ু দূষণ রোধে উত্তরপ্রদেশ, পঞ্জাব আর হরিয়ানাকে বাড়তি অর্থ বরাদ্দ করবে।

উল্লেখ করা যেতে পারে বিচারপতি অরুণ মিশ্র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গত ১৪ অক্টোবর কেন্দ্রকে দিল্লির দূষণ নিয়ে হলফনামা দিতে বলেছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top