News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে সরকার গঠনে সোনিয়া-পাওয়ারের বৈঠকেও মিলল না সমাধানসূত্র
Image

মহারাষ্ট্রে সরকার গঠনে সোনিয়া-পাওয়ারের বৈঠকেও মিলল না সমাধানসূত্র

নয়াদিল্লি, ৪ নভেম্বর(হি.স.) : মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে কংগ্রেস-এনসিপির বৈঠক থেকেও কোনও সমাধানসূত্র মিলল না। সোমবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক শেষে পাওয়ার ইঙ্গিত দিলেন,  কংগ্রেস বা এনসিপি কেউই আগে থেকে সরকার গড়ার জন্য শিবসেনাকে প্রস্তাব দেবে না। বরং সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী আসনে বসাটাকেই শ্রেয় মনে করছে তাঁরা। আবার শিবসেনার সঙ্গেও এনসিপির কোনওরকম আলোচনা হয়নি।

এদিন সন্ধ্যায় দিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক হয় দুই নেতার। কংগ্রেসের তরফে বর্ষীয়ান নেতা এ কে অ্যান্টোনিও বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া এবং আগামীদিনে কংগ্রেস-এনসিপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন পাওয়ার এবং সোনিয়া। যদিও বৈঠক শেষে পাওয়ার বলেন, সোনিয়াজীর সঙ্গে সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। এনসিপি সুপ্রিমোর কথায়, “আমি আজ সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বললাম। আগামীদিনেও বলব। আমরা দুই দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি। তবে, ঠিক সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি।” তিনি সংক্ষেপে বললেন, “আমাদের কাছে উপযুক্ত সংখ্যা নেই।” শিব সেনার সঙ্গে এনসিপির জোট প্রসঙ্গে পওয়ারের মন্তব্য, এনসিপির সঙ্গে শিবসেনার এখনও কোনও আলোচনায় হয়নি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top