News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধরা, আরও এক ডেপুটি পুলিশ সুপার বরখাস্ত
Image

বাদল অধরা, আরও এক ডেপুটি পুলিশ সুপার বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রীকে গ্রেফতার করতে ব্যর্থতার দায়ে আরও এক পুলিশ আধিকারিক বরখাস্ত হয়েছেন৷ ডিআইবি শাখার ডিএসপি বনোজ বিপ্লব দাসকে আজ বরখাস্ত করা হয়েছে৷ তাঁকে নিয়ে এখন পর্যন্ত মোট নয় পুলিশ আধিকারিক বরখাস্ত হয়েছেন৷ এর পরও বাদল চৌধুরীকে খুঁজে বের করতে পারছে না পুলিশ৷ এদিকে, পূর্ত দপ্তরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিককে আজ ফের আদালত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷

প্রসঙ্গত, বাদলকে খুঁজতে ব্যর্থতার দায়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে বরখাস্ত এবং ডিআইজি দক্ষিণাঞ্চল অরিন্দম নাথকে অপসারণ করেছে রাজ্য সরকার৷ শাস্তির খড়গ চালানো এখানেই থেমে থাকেনি৷ পুলিশ প্রশাসনে সম্প্রতি মাঝারি ধরনের রদবদলও করা হয়েছে৷ শুধু তা-ই নয়, বাদল চৌধুরীর তিন দেহরক্ষী প্রদীপ আচার্য, অমর সরকার এবং অমল দাসকেও বরখাস্ত করা হয়েছে৷

শুক্রবার দিনভর অতিরিক্ত পুলিশ সুপার মিহিরলাল দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী সারা আগরতলায় দফাওয়ারি তল্লাশি চালিয়েছে৷ আগরতলায় শঙ্কর চৌমুহনি, রামনগর, কৃষ্ণনগর এলাকায় দুই শতাধিক বাড়িঘরে বাদল চৌধুরীর খুঁজে তল্লাশি করেছে পুলিশ৷ তাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসক রয়েছেন যাঁরা বাদলবাবুর চিকিৎসা করেন৷ কিন্তু তাঁকে কোথাও খুঁজে পায়নি পুলিশ৷

এরই মধ্যে শুক্রবার পশ্চিম আগরতলা থানার ওসি দেবপ্রসাদ রায়কে বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন৷ সম্ভবত, বাদল চৌধুরীকে খুঁজতে ব্যর্থতার কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ তাছাড়া, ওই তালিকায় রয়েছেন তিন গোয়েন্দা কর্মীও৷ শ্যামল দেববর্মা, কিশোর রাউথ এবং রঞ্জিত দেববর্মা ওই তিন গোয়েন্দা কর্মীকেও বরখাস্ত করা হয়েছে৷ তাঁদের বরখাস্তের পেছনে বাদল চৌধুরীর সন্ধান দিতে না পারার কারণ হিসেবে মনে করা হচ্ছে৷ এদিকে, আমতলী থানার ওসি সুব্রত চক্রবর্তীকে পশ্চিম আগরতলা থানা এবং ইন্সপেক্টর সিদ্ধার্থ করকে আমতলি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷

আজ শাস্তির তালিকায় নব সংযোজন ডিআইবি শাখার ডিএসপি বনোজ বিপ্লব দাস৷ ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের অবর সচিব অনিমেশ দাস এক নির্দেশিকা জারি করে তাঁকে বারখাস্তের আদেশ জারি করেছেন৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে৷ তবে, বাদালকাণ্ডেই বনোজ বিপ্লব দাসের ঘাড়েও শাস্তির খড়গ ঝুলেছে, তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে৷ অবশ্য, আরও কয়েকজন পুলিশ কর্মী বরখাস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে৷

এদিকে, চারদিনের পুলিশ রিমান্ড শেষে পূর্ত দপ্তরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিককে আজ পূনরায় আদালতে তোলা হয়েছিল৷ আদালত তাকে ফের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top