News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক অস্থিরতায় ভুগছে কংগ্রেস, রাজ্য প্রভারী নিয়ে টানাপোড়েন
Image

রাজনৈতিক অস্থিরতায় ভুগছে কংগ্রেস, রাজ্য প্রভারী নিয়ে টানাপোড়েন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ রাজনৈতিক অস্থিরতায় ভুগছে কংগ্রেস৷ অন্তত, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে বার বার সিদ্ধান্ত বদলকে ঘিরে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রভারী হিসেবে অসমের সাংসদ গৌরব গগৈকে নিযুক্তি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করেছে এআইসিসি৷ লুইজিনহো ফেলেইরিওকেই ত্রিপুরা কংগ্রেসের প্রভারী হিসেবে দায়িত্বে বহাল রাখল জাতীয় কংগ্রেস৷

এতে কর্মী-সমর্থক মহলে ত্রিপুরা নিয়ে কংগ্রেস হাইকমান্ডের প্রতি আস্থায় আবারও ফাটল দেখা দিয়েছে৷ কারণ, তাঁরা মনে করছে, ত্রিপুরা নিয়ে এআইসিসি মোটেও আগ্রহী নয়৷
প্রদেশ কংগ্রেস সভাপতি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে প্রদ্যুৎ কিশোরের পদত্যাগের সাথে কংগ্রেস হাইকমান্ডের ভূমিকায় অনেক প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কারণ, প্রদ্যুৎ সরাসরি এআইসিসি সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার প্রভারী লুইজিনহো ফেলেইরিও-র সাথে মতানৈক্যের জেরেই ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি৷ শুধু তা-ই নয়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করলেও লুইজিনহো ফেলেইরিওর প্রতি তীব্র বিষোদগার করেছিলেন তিনি৷ ফেলেইরিওর বিরুদ্ধে প্রদ্যুৎ অভিযোগ করেন, উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে ধারণা নেই, তাই আঞ্চলিক ভাবাবেগকে গুরুত্ব দেন না তিনি৷


প্রদ্যুতের পদত্যাগের ঘটনায় ত্রিপুরায় উপজাতি ভোটারদের মধ্যে কংগ্রেস সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে শুরু করেছে৷ তাই, গত ৭ অক্টোবর এআইসিসি এক প্রেস বিবৃতি জারি করে ত্রিপুরার জন্য লুইজিনহো ফেলেইরিওর স্থলাভিষিক্ত করা হয়েছিল গৌরব গগৈকে৷ এতে মনে হয়েছিল, কংগ্রেস হাইকমান্ডের সম্বিৎ ফিরেছে৷ কিন্তু ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ভোল বদল করায় এআইসিসি সম্পর্কে বিরুপ ধারণার সৃষ্টি হয়েছে৷


গত ৭ অক্টোবর এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এক প্রেস বিবৃতি জারি করে জানান, কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈকে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবরের পাশাপাশি ত্রিপুরা এবং মনিপুরের প্রভারী হিসেবে নিযুক্ত করেছেন৷ সাথে জানিয়েছেন, লুইজিনহো ফেলেইরিও উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির প্রভারী হিসেবে দায়িত্ব পালন করবেন৷


কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে আরও একটি প্রেস বিবৃতি জারি করে এআইসিসি৷ এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ৮ অক্টোবরের বিবৃতিতে জানিয়েছেন, গতকালের সিদ্ধান্ত সামান্য সংশোধন করা হয়েছে৷ তিনি জানান, কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈকে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবরের পাশাপাশি সিকিম এবং মণিপুরের প্রভারী হিসেবে নিযুক্ত করেছেন৷ লুইজিনহো ফেলেইরিও ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির প্রাভারীর দায়িত্ব পালন করবেন৷


স্বাভাবিকভাবেই এআইসিসি-র এই ভূমিকা ত্রিপুরায় কংগ্রেসের গোষ্ঠীবাজিকে আরও প্রকট করে তুলেছে৷ শতবর্ষ প্রাচীন দলের এই অবস্থায় ত্রিপুরায় সংগঠনকে আরও দুর্বল করবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top