News Flash

  • Home
  • Uncategorized
  • কোপা আমেরিকার ফাইনাল : ব্রাজিলের বিপক্ষে খেলার এটাই আদর্শ সময়, মনে করেন গার্সিয়া
Image

কোপা আমেরিকার ফাইনাল : ব্রাজিলের বিপক্ষে খেলার এটাই আদর্শ সময়, মনে করেন গার্সিয়া

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স ) : রবিবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-পেরু | নেইমারকে ছাড়া দারুণভাবে ছুটে চলা ব্রাজিলকে সমীহ করছেন গার্সিয়া। তবে দুই বড় দলকে বধ করে ফাইনালের মঞ্চে আসা শিষ্যদের নিয়েও আত্মবিশ্বাসী তিনি। তাঁর মতে ব্রাজিলের বিপক্ষে খেলার এটাই আদর্শ সময়।
কোয়ার্টার-ফাইনালে কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে টাইব্রেকারে হারানোর পর সেমি-ফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে রবিবার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি গার্সিয়ার শিষ্যরা।

এই টুর্নামেন্টে ব্রাজিল নিজেদের মাঠের প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই। কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে গোড়ালির গাঁটে চোট পেয়ে ছিটকে যান পিএসজির এই ফরোয়ার্ড।গ্রুপ পর্বে এই ব্রাজিলের কাছে  ৫-০ গোলে গোলে হারতে হয়েছিল তাঁদের ।  তবে গার্সিয়ার মতে, নেইমারের গুরুত্ব নিয়ে সন্দেহ নেই কিন্তু ব্রাজিল তাকে ছাড়া খুবই ভালো খেলছে। দীর্ঘদিন ব্রাজিলের এই খেলোয়াড়েরা একসঙ্গে রয়েছে। তারা কোনো গোল হজম করেনি। তারা নিজেদের গভীর দৃঢ়তা দেখিয়েছে এবং তাদের খুব ভালো সময়ে আমরা তাদের বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে ব্রাজিলের বিপক্ষে খেলার এটাই আদর্শ সময়। কেননা, আমরা সবেমাত্র দুটি দারুণ দল উরুগুয়ে এবং চিলিকে ছিটকে দিয়ে এসেছি। যেটা আমাদের আরও শক্তিশালী করেছে।”


২০১৪ সালে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের সাও পাওলোর দল পালমেইরাসের কোচ থাকা গার্সিয়া মনে করেন, ফাইনালে বলের নিয়ন্ত্রণ রাখাটা গুরুত্বপূর্ণ হবে।  “বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ হবে। বলের নিয়ন্ত্রণ রাখা তাদের অন্যতম বৈশিষ্ট্য। তাই আমরা সেটা যত বেশি রাখতে পারব, তত ভালো হবে।”


কোপা আমেরিকায় সবশেষ ১৯৭৫ সালে ফাইনাল খেলেছে পেরু। সেবার ফাইনাল ছিল দুই লেগের। কলম্বিয়া প্রথম লেগ ও পেরু ফিরতি লেগ জেতায় চ্যাম্পিয়ন নির্ধারণ করতে প্লে অফ ম্যাচ খেলতে হয় দুই দলকে। প্লে অফ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পেরু। ৪৪ বছর পর ফের কোপা আমেরিকার ফাইনালের ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১তম দলটি।


অন্যদিকে, দীর্ঘ ১২ বছর পর আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে ৫-০ গোলে হারায় ব্রাজিল। তাই ব্রাজিলিয়ান সমর্থকরা ধারণা করছে ফাইনালেও পেরুকে সহজেই উড়িয়ে দিবদেওয়া যাবে ।যদিও পেরুকে হালকাভাবে নিচ্ছে না তিতের শিষ্যরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top