News Flash

  • Home
  • Uncategorized
  • গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকটি রাজ্যকে নির্দেশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক
Image

গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকটি রাজ্যকে নির্দেশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) স্ট্রং রুম এবং ভোটগণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  

বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে ভোট গণনাকে কেন্দ্র করে অশান্তি হতে পারে সেই আশঙ্কা করেই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা বলে জানা গিয়েছে। এই মর্মে  সবকটি রাজ্যের মুখ্যসচিব এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে যথা্যথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সবকটি রাজ্যে আইনশৃঙ্খলা এবং পরিস্থিতি যাতে শান্ত থাকে সেই দিকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৎপর হতে বলা হয়েছে।     

উল্লেখ করা যেতে পারে ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত  সাত দফা ভোটগ্রহণ হয়। নির্বাচনে অংশগ্রহণ করে ৮০৪৯ প্রার্থী। দেশের প্রায় ৯০০ মিলিয়ন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। আগামী পাঁচ বছর দেশের ভাগ্য কোনও রাজনৈতিক দল ঠিক করবে তা নির্ধারিত হবে বৃহস্পতিবার।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top