News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে সদর ও মোহনপুর মহকুমা ক্ষতিগ্রস্থ, পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর বৈঠক
Image

ঝড়ে সদর ও মোহনপুর মহকুমা ক্ষতিগ্রস্থ, পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ বুধবার বিকেলে ঘন্টা দেড়েকের ঝড়-বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জেলার সদর ও মোহনপুর মহকুমায় বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সদর মহকুমায় ৩৬টি এবং মোহনপুর মহকুমায় ২৩টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল সন্ধ্যাতেই মুখ্য সচিবের সাথে বৈঠক করেছেন৷ দুর্যোগ মোকাবিলায় সমস্ত ব্যবস্থা রাখার জন্য তিনি নিদের্শ দিয়েছেন৷ আগামীকাল মুখ্যমন্ত্রী কলেজটিলায় ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন৷

রাজ্য দূর্যোগ মোকাবিলা দপ্তরের আধিকারিক শরৎ দাস জানিয়েছেন, বুধবার বিকেলের ঝড়-বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরায় জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে৷ তবে, সমগ্র পশ্চিম ত্রিপুরা নয়, সদর ও মোহনপুর মহকুমায় বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, গাছ ভেঙ্গে রাস্তায় যানজট দেখা দিয়েছিল৷ শুধু তাই নয়, বিদ্যুৎ পরিষেবাও ব্যহত হয়েছে৷

শরৎবাবুর কথায়, পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমায় শুধু মাত্র পুর নিগম এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে৷ তিনি বলেন, পুর এলাকায় ২টি বাড়ি মারাত্মকভাবে এবং ৩৪টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া, কলেজ টিলা, এম বি টিলা এবং এ ডি নগর পুলিশ লাইনের সামনে রাস্তায় বড় বড় গাছ ঝড়ে উপড়ে পড়েছে৷ তাতে দীর্ঘ সময় যানজট দেখা দিয়েছিল৷ তিনি আরও জানান, আগরতলা শহরে গতকাল অনেক রাস্তা জলমগ্ণ হয়ে পড়েছিল৷ এ-কারণেও গতকাল সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় আগরতলা শহরে প্রচন্ড যানজট দেখা দিয়েছিল৷

তিনি বলেন, বিভিন্ন এলাকায় গতকাল বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়েছে৷ কিছু স্থানে বিদ্যুতের লাইনের উপর গাছ ভেঙ্গে পড়েছে৷ আবার কোথাও ঝড়ে বিদ্যুতের খঁুটি ভেঙ্গে পড়েছে৷ ফলে, আগরতলায় বিভিন্ন এলাকা আজ দুপুর পর্যন্ত বিদ্যুৎ ছিল না৷ তিনি জানান, বাকি এলাকাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও কলেজটিলায় সমস্যা সমাধানে আরো কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে৷

এদিকে, বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ায় গতকাল আগরতলায় জল নিস্কাশনে পাম্পগুলি চালানো যায়নি৷ তাতে, শহর আগরতলায় আজ সকাল পর্যন্ত কয়েকটি রাস্ত জলমগ্ণ ছিল৷ তবে, আজ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতেই বৃষ্টির জল সরানো হয়েছে৷

শরৎবাবু জানিয়েছেন, গতকাল ঝড়ে মোহনপুর মহকুমায় ২৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তবে, কোন শরণার্থী শিবির খোলার পরিস্থিতি তৈরি হয়নি৷

এদিকে, ১ মে থেকে ১৬ মে পর্যন্ত ত্রিপুরাতে ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির এক তথ্য তুলে ধরেছেন শরৎ দাস৷ তিনি জানান, ঝড়ে ধলাই জেলায় এ-মাসে ৫টি বাড়ি পুরোপুরি, ২২টি বাড়ি মারাত্মকভাবে এবং ২৩৪টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ একইভাবে, গোমতি জেলায় ৩৪টি বাড়ি পুরোপুরি, ১২টি বাড়ি মারাত্মকভাবে এবং ৩০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ খোয়াই জেলায় ২০টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ৭৭টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩টি বাড়ি মারাত্মকভাবে এবং ১১টি বাড়ি আংশিক এবং সিপাহীজলা জেলায় ১টি বাড়ি পুরোপুরি ও ১০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় ঝড়ে কলেজটিলা, বাধারঘাট, বড়দোয়ালী, শিবনগর, যোগেন্দ্রনগর, প্রতাপগড়, মিলনচক্র, শ্রীপল্লী, কবিরাজটিলা, জি বি, দূর্জয়নগর, ক্যাপিটেল কমপ্লেক্স সহ বেশ কিছু সন্নিহিত এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পর্ণভাবে বিধস্ত হয়৷ ওই এলাকাগুলোতে গাছ ভেঙ্গে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে৷ বেশ কিছু এলাকার বিদ্যুতের খঁটি ভেঙ্গে পড়ে৷ ঝড়ের অব্যবহিত পরেই বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার নির্দেশে ও এস ডি রাহুল দাশ সহ বিদ্যুৎ নিগমের সকলস্তরের আধিকারিক ও কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করতে মাঠে নামেন এবং তাদের আপ্রাণ প্রচেষ্টায় বৃহস্পতিবার রাত পর্যন্ত বিধস্ত এলাকার প্রায় ৯০ শতাংশ এলাকারই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়৷ বিদ্যুৎ দপ্তর আশা করছে,শুক্রবার সকালের মধ্যেই ১০০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে৷

গত ১৩ ও ১৪ মে অনুরূপ ঝড়ে খোয়াই জেলার আশারামবাড়ী, বেহালাবাড়ি, চাম্পাহাওর, কল্যাণপুর, দ্বারিকাপুর, তুলাশিখর সহ বেশ কিছু সন্নিহিত এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পর্ণভাবে বিধস্ত হয়৷ তাছাড়াও কৈলাসহর ও ধলাই জেলার বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘিত হয়৷ নিগমের বিশেষ তৎপরতায় ইতিমধ্যেই উক্ত এলাকাগুলোর বিদ্যুৎ পরিষেবা সম্পর্ণভাবে স্বাভাবিক হয়েছে৷

এদিকে, ঝড়ের পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যাতেই পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্য সচিবের পাশাপাশি নগর উন্নয়ন দপ্তর এবং পূর্ত দপ্তরের পদস্থ আধিকারীকদের সাথেও তিনি আলোচনা করেছেন৷ মূলত জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন৷ তাছাড়া শহরে রাস্তায় জলমগ্ণ হয়ে পড়লে ট্রাফিক ব্যবস্থা সঠিক রাখার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top