News Flash

  • Home
  • Uncategorized
  • অক্ষয় তৃতীয়ায় রাজধানীর মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনা
Image

অক্ষয় তৃতীয়ায় রাজধানীর মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে ৷৷ আজ শুভ অক্ষয় তৃতীয়া৷ ধর্মীয় মতে অক্ষয় তৃতীয়া তিথি যা কিছু ক্রয় করা হয় তা অক্ষয় থাকে৷ অক্ষয় তৃতীয়া তিথিতে রাজধানীর মন্দিরে মন্দিরে বিশেষ পূজার্চ্চনার আয়োজন করা হয়েছে৷ ব্যবসায়ীদের অনেকেই অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্ণে দেবমন্দিরে গিয়ে হাল খাতার যাত্রা করেন৷ অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্ণে ধর্মপ্রাণ মানুষজন সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভীড় করেছেন৷ ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করতে লক্ষ্মীনারায়ণবাড়ি, রামঠাকুর আশ্রম সহ অন্যান্য আশ্রমে যান৷ বৈদিক ব্রাহ্মণরা ব্যবসায়ীদের হালখাতা লিখে সিঁদুরের টিকা দিয়ে হালখাতা যাত্রা করেন৷ এইনয়ে ভক্তপ্রাণ মানুষের মধ্যে অক্ষয় তৃতীয়ার সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ব্রাহ্মণরা জানায় এই তিথিতে সবকিছুই অক্ষয় হয়৷

যে কারণেই ভক্তপ্রাণ মানুষ এই পূণ্য তিথিতে নানা কামনা বাসনা করেন৷ ভক্তের মনোকামনা পূর্ণ হয়৷ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে বিভিন্ন জুয়েলারী দোকানগুলিতে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে৷ এদিন জুয়েলারীর দোকানগুলিতেও ক্রেতাদের ভীড় পরিলক্ষিত হয়৷ এক মহিলা ক্রেতা জানালেন, তাদের বিশ্বাস অক্ষয় তৃতীয়াতে সোনা গয়না কিনলে তা অক্ষয় থাকে৷ সেই বিশ্বাস নিয়েই তিনি সোনা গয়না কিনতে এসেছেন৷ রামঠাকুর আশ্রমে অক্ষয় তৃতীয়ায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ভক্তরা জানান, এদিনই রামঠাকুরের আবির্ভাব ঘটেছিল৷ একই তিথিতে প্রয়াণ হয়েছিল রামঠাকুরের৷ স্বাভাবিক কারণেই দিনটি তাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ৷ অক্ষয় তৃতীয়া তিথি রাজ্যের অন্যান্য স্থানেও বিভিন্ন দেবদেবীর মন্দিরে ভক্তপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে৷ এই পূণ্য তিথিতে সকলেই পরিবার পরিজন সহ সকলের সুখ সমৃদ্ধি কামনা করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top