News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের ছাপড়ায় বুথে উত্তেজনা : ইভিএম ভাঙচুরের দায়ে গ্রেফতার অভিযুক্ত
Image

বিহারের ছাপড়ায় বুথে উত্তেজনা : ইভিএম ভাঙচুরের দায়ে গ্রেফতার অভিযুক্ত

ছাপড়া (বিহার), ৬ মে (হি.স.): পঞ্চম দফার ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা বিহারের ছাপড়ায়| ছাপড়ার ১৩১ নম্বর পোলিং বুথে ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| ধৃত অভিযুক্তের নাম হল, রণজিত্ পাসোয়ান|

ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে| সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় বিহারের সীতামঢ়ী, মধুবনী, মুজাফফরপুর, সারন এবং হাজিপুর এই পাঁচটি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে|এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়ায় ছাপড়ার ১৩১ নম্বর বুথে| মাটিতে আছড়ে ইভিএম মেশিন ভেঙে ফেলেন একজন ব্যক্তি| ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে ইভিএম মেশিনটি| এরপরই অভিযুক্ত ব্যক্তি রণজিত্ পাসোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ| ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম তিন ঘন্টায়, সকাল দশটা পর্যন্ত বিহারে মোট পড়েছে ১১.৫১ শতাংশ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top