News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে নিহতদের প্রতি শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে নিহতদের প্রতি শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : শার ধারাবাহিক বিস্ফোরণে শ্রীলঙ্কার মানুষের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই সঙ্গে শ্রীলঙ্কার গির্জা ও হোটেলের বিস্ফোরণে কড়া সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন এমন বর্বর আচরণের কোনও জায়গা নেই আমাদের এই অঞ্চলে।

ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬জন, যার মধ্যে ৩৫জন বিদেশি৷ আহত প্রায় ৪৫০৷ এদিনের এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে শ্রীলঙ্কার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | রবিবার ট্যুইট করে মোদী শ্রীলঙ্কার পাশে থাকার কথা বলেছেন। তিনি লিখেছেন, শ্রীলঙ্কার মানুষের সঙ্গে আছে ভারত। শ্রীলঙ্কার ভয়াবহ বিস্ফোরণের কঠোর নিন্দা করছি। এমন বর্বর আচরণের কোনও জায়গা নেই আমাদের এই অঞ্চলে। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি আমার উদ্বেগ জানাই।


আজ সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জা, রাজধানীর বাইরে নেগম্বো শহরের সেন্ট সাবেস্টিয়ান-সহ আর একটি গির্জা বিস্ফোরণ হয়। পাশাপাশি আরও ৩টি হোটেলেও বিস্ফোরণ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৬ জনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে ৪০০ জন হাসপাতালে চিকিত্সাধীন।–

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top