News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্রান্সে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কার্তি, ২৮ জানুয়ারির মধ্যে ইডি-কে বক্তব্য পেশ করতে নির্দেশ
Image

ফ্রান্সে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কার্তি, ২৮ জানুয়ারির মধ্যে ইডি-কে বক্তব্য পেশ করতে নির্দেশ

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ফেব্রুয়ারি মাসের ২১-২৮ তারিখ পর্যন্ত ফ্রান্স যেতে চান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম| ফ্রান্সে যাওয়ার অনুমতি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কার্তি চিদম্বরম| সোমবার কার্তি চিদম্বরমের আবেদনের প্রেক্ষিতে শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে| কার্তি চিদম্বরমের আবেদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বক্তব্য শুনতে চায় সর্বোচ্চ আদালত| আগামী সোমবার, ২৮ জানুয়ারির মধ্যে ইডি-কে বক্তব্য পেশ করতে বলেছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ| সোমবার ফের এই মামলার শুনানি হবে সর্বোচ্চ আদালতে|
বিশেষ কারণে আগামী ২১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্স যেতে চান কার্তি চিদম্বরম|

কিন্তু, আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত কার্তি চিদম্বরম| এই মামলায় সিবিআই ছাড়াও কার্তি চিদম্বরমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| আর তাই ফ্রান্সে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তি চিদম্বরম| কার্তি চিদম্বরম বিদেশে যাওয়ার অনুমতি পাবেন কি পাবেন না, তা জানা যাবে আগামী ২৮ জানুয়ারি| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top