News Flash

  • Home
  • Uncategorized
  • গাজিপুর হিংসায় পুলিশ কনস্টেবল খুনে গ্রেফতার ২৭, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
Image

গাজিপুর হিংসায় পুলিশ কনস্টেবল খুনে গ্রেফতার ২৭, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

গাজিপুর, ৩১ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের গাজিপুর হিংসায় পুলিশ কনস্টেবল খুনে এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কনস্টেবল সুরেশ ভাই খুনের ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা।
শনিবার গাজিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভা থেকে ডিউটি শেষ করে ফিরছিলেন পুলিশ কনস্টেবল সুরেশ ভাট। সেই সময় একদল জনতা বিক্ষোভ দেখাচ্ছিল। পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় বিক্ষোভরত জনতা গাড়ি ভাঙচুর করে। পুলিশকর্মীদের লক্ষ্য করে ঢিলও ছুড়তে থাকে। সেই ঢিলেই গুরুতর অহত হন সুরেশ ভাট। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযোগের তির রাষ্ট্রীয় নিষাদ পার্টির সমর্থকদের বিরুদ্ধে। রবিবার বারাণসী জোনের এডিজি পি ভি রামা শাস্ত্রী জানিয়েছিলেন, ‘এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।‘ সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে সব মিলিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। কিন্তু এর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার কোনও সম্পর্ক নেই। পাল্টা প্রতিক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top