News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, পাশে দাঁড়ানোর আহ্বান বিরোাধী দলনেতার
Image

দেশের শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, পাশে দাঁড়ানোর আহ্বান বিরোাধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ শিল্পীদের মধ্যে যদি কোনও দ্বিধা এবং দ্বন্ধ থাকে তালে কিভাবে আপনি ইতিহাসের ধারক ও বাহক হবেন? বুধবার আগরতলা সিটি সেন্টারে ‘কিরাত’ আয়োজিত এক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা মানিক সরকার বেশ কিছু ছবিতেই কোনও ক্যাপশন দেখতে পেলেন না৷ তাতেই ক্ষুব্ধ মানিকবাবু মুখ খুললেন শিল্পীদের বিরুদ্ধে৷ রাখঢাক না করে খোলামেলা ভাবেই তিনি এক্ষেত্রে শিল্পীদের অগ্রণী ভূমিকা নেবার কথা বলেচেন৷

‘কিরাত’ আয়োজিত পাঁচজিন ব্যাপী চিত্র ও ভাস্কর্য শিল্পের প্রদর্শনী অনুষ্ঠানেরই উদ্বোধনী অনুষ্ঠান ছিল এটি৷ এই অনুষ্ঠানে শিল্পীদের হয়েও সুর চড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, একসময় বিখ্যাত শিল্পী নাসিরউদ্দিন শাহ সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে গিয়েই আক্রান্ত হয়েছেন৷ রাজস্থানে একটি অনুষ্ঠানে একটি বইয়ের আবরণ উন্মোচনের কথা ছিল তার৷ কিন্তু তাকে তা করতে সুযোগ করে দেওয়া হয়নি৷ এক্ষেত্রে তিনি বর্তমান সময়ে দেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিল্পীরা এখন নানাভাবেই আক্রান্ত৷ সেদিন নাসিরউদ্দিন শাহর হয়ে কাউকে কথা না বলায় আরও উদ্বেগ প্রকাশ করেন মানিক সরকার৷ তিনি বলেন, আমি তো অন্তত মনে করি তার হয়ে পাশে দাঁড়ানোই উচিত ছিল৷ সমকালীন শিল্পীরা মুখ না খুললেও তার পাশে অন্য একজনই মুখ খুলেছিলেন৷ তিনি আবার নামজাদা এমন কোনও শিল্পী নন৷ নাশিরউদ্দিন শাহর সব কথাকেই তিনিও সত্য বলে স্বীকারোক্তি দিয়েছেন৷ এদিন দেশের বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এনিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top