News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন পাক লেগস্পিনার ইয়াসির শাহ
Image

টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন পাক লেগস্পিনার ইয়াসির শাহ

আবু ধাবি, ৬ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার ৮২ বছরের রেকর্ড আবু ধাবিতে ভাঙলেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। পাকিস্তানের ইয়াসির ৩৩ টেস্টে পৌঁছে গেলেন ২০০ উইকেটে। ১৯৩৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেট। সেই রেকর্ড এদিন ভাঙলেন তিনি।
৩২ বছর বয়সী পাক লেগস্পিনার ইয়াসির শাহ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে দাঁড়িয়ে ছিলেন ১৯৫ উইকেটে। যা অর্জন করেছিলেন ৩২ টেস্টে। টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭৫ রানে নেন তিন উইকেট। আর দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের সকালে নেন দুই উইকেট। একইসঙ্গে ভাঙলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের রেকর্ড।
কিউয়ির উইল সমারভিলকে এলবিডব্লিউ করে দ্রুততম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটে পৌঁছান ইয়াসির। চলতি সিরিজে তিন টেস্টের ছয় ইনিংসে এখনও পর্যন্ত ২৭ উইকেট নিয়েছেন তিনি। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও উইকেট পেতে পারেন তিনি। এখনও পর্যন্ত সিরিজে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন ইয়াসির। দশ উইকেট নিয়েছেন একবার। সেই টেস্টে ১৮৪ রানে নিয়েছিলেন ১৪ উইকেট। পাকিস্তানের ইতিহাসে টেস্টে যা দ্বিতীয় সেরা বোলিং। বিশ্বকাপজয়ী অধিনায়ক ও অধুনা প্রধানমন্ত্রী ইমরান খান ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৬ রানে ১৪ উইকেট নিয়েছিলেন। সেটাই টেস্টে পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top