News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ভাবন ও উন্নতমানের পণ্য সরবরাহ করাটাই বর্তমান সময়ের চাহিদা : প্রধানমন্ত্রী
Image

উদ্ভাবন ও উন্নতমানের পণ্য সরবরাহ করাটাই বর্তমান সময়ের চাহিদা : প্রধানমন্ত্রী

আনন্দ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : উদ্ভাবন এবং উন্নতমানের পণ্য সরবরাহ করাটাই বর্তমান সময়ের চাহিদা। রবিবার গুজরাটের আনন্দে এক জনসভায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন খাদ্য শস্যের অভাবে দেখা যেত। সেই ঘাটতি পূরণ করার জন্য খাদ্যশস্য আমদানি করতে হত। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। সময়ের চাহিদা মেনে আমাদের উদ্ভাবন এবং উন্নতমান পণ্যের উপর জোর দিতে হবে।
সমবায় ক্ষেত্রের মাধ্যমে কৃষি উন্নয়নের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমূলের পাশাপাশি উত্তর গুজরাটের মানুষও সমরায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত। আমাদের বানস ডেয়ারি, দুধসাগর ডেয়ারি রয়েছে। এই সমস্ত ক্ষেত্রগুলিই গুজরাটের কৃষকদের সহায়তা করে আসছে। দীর্ঘ সময় ধরে গান্ধীনগরে বসে থাকা মানুষেরা এরকম সমবায় ভিত্তির প্রকল্পগুলি অপছন্দ করে এসেছে। সৌরাষ্ট্রের এরকম ধরণের প্রকল্প গড়া পরিপন্থী ছিলেন তারা। কিন্তু নব্বই দশকের শেষের দিক থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আর এখন গুজরাটের সমস্ত জেলায় এই ক্ষেত্রে ভাল কাজ করে চলেছে।
সমবায় ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাজতন্ত্র ও ধনতন্ত্রের রূপ কি টা আমরা দেখছি। কিন্তু সর্দার প্যাটেল আমূলের মাধ্যমে একটা অন্য দিশা দেখিয়েছিলেন। যেখানে কোনও উদ্যোগপতি এবং সরকারি কোনও আমলা শেষ সিদ্ধান্ত নেয় না। এখানে জনগণই শেষ কথা। এক শতাব্দী আগে পৌর রাজনীতিতে আত্মপ্রকাশ হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলের। দারিয়াপুর থেকে কেবল এক ভোটের ব্যবধানে জিতে আহমেদাবাদ পৌরসভার প্রধান হন তিনি। তখনই তিনি সমবায় প্রকল্পের উপর বিশেষ জোর দিয়েছিলেন।
এদিন প্রধানমন্ত্রী ১১০০ কোটি টাকা আধুনিক খাদ্য প্রক্রিয়াকরণ উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে আমূলের অত্যাধুনিক চকোলেট প্ল্যাট, আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন সেন্টার কাম সেন্টার অফ এক্সিলেন্সের। মুজকুভা গ্রামে গিয়ে সৌরশক্তি সমবায় সোশাইটিরও দ্বারোঘাটন করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top