News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে নবান্নে বৈঠক, কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

সোমবার উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে নবান্নে বৈঠক, কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

লকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স) : কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আগামীকাল সকাল ১১টায় নবান্নে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন রাজনাথ সিং। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে যোগ দিতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার বিকেল ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এরপর যান রাজভবনে। রাতে রাজভবনেই থাকবেন তিনি। আগামীকাল সকাল ১১টায় নবান্নে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন রাজনাথ সিং। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
দীর্ঘদিন ধরেই রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যে কারণে কয়েকমাস আগেই সীমান্তে নিরাপত্তার বিষয়টি নিয়ে নবান্নে বৈঠক করে গেছেন রাজনাথ সিং। সেই বৈঠকেও সীমান্তবর্তী রাজ্যগুলির কয়েকজন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top