News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ান থানায় জঙ্গি হামলা, গুলিতে শহিদ এক পুলিশকর্মী
Image

শোপিয়ান থানায় জঙ্গি হামলা, গুলিতে শহিদ এক পুলিশকর্মী

শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ফের উত্তপ্ত উপত্যকা। রবিবার ভোরে ফের দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। হামলায় শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। হামলায় সাকিব মহিউদ্দিন নামে এক পুলিশ কনস্টেবল শহিদ হয়েছেন।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে শোপিয়ানের থানায় হামলা চালায় জঙ্গিরা। থানায় ঢুকে জঙ্গিরা পুলিশদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই গুলি চালানোর ঘটনায় একজন পুলিশ কর্মীর শহিদ হয়েছেন। হামলার পরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। হামলায় সাকিব মহিউদ্দিন নামে এক পুলিশ কনস্টেবল শহিদ হয়েছেন। জাওরার বাসিন্দা এই পুলিশকর্মী থানার মূল গেটে পাহারা দিচ্ছিলেন। হামলায় গুরুতর জখম হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয় এক জঙ্গি। শহিদ হন এক জওয়ানও।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top