News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
Image

বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ বাড়ির ছাদ থেকে পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে আগরতলায় বনমালিপুরে৷ জানা গেছে, শনিবার সকালে বাড়ির ছাদে উঠে কাজ করার সময় আচমকা পা পিছলে ছাদ থেকে পড়ে যান বৃদ্ধা মানসী রায়(৭০)৷ ঘটনার পর বৃদ্ধা মানসী রায়ের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই মানসীদেবীর মৃত্যু হয়েছে৷ এদিকে, পুলিশের ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এলাকাবাসীরা জানান ঘটনার সঙ্গে সঙ্গেই পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছতে তাঁরা অনেক দেরী করেন৷ পুলিশ আসতে দেরী দেখ এলাকাবাসীদের মেেধ্য ক্ষোভ দেখা দেয়৷ দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলে জানা গেছে৷ পরে পুলিশ মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top