News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিমিয়র লিগের ম্যাচে চেলসির বিরুদ্ধে ড্র করল লিভারপুল
Image

প্রিমিয়র লিগের ম্যাচে চেলসির বিরুদ্ধে ড্র করল লিভারপুল

লন্ডন, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : অ্যাওয়ে ম্যাচে চেলসিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য ছিল লিভারপুলের। কিন্তু শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল লিভারপুল। এই ড্রয়ের ফলে প্রিমিয়র লিগে লিভারপুলের টানা জয়ে ছেদ পড়ল। প্রথম ছয় ম্যাচ টানা জয়ের পর এদিন প্রিমিয়র লিগে প্রথম পয়েন্ট নষ্ট করল জুর্গেন ক্লপের ছেলেরা।
টানা সপ্তম জয়ের লক্ষ্যে এদিন ম্যাচের শুরুটা প্রত্যাশামতই করে লিভারপুল। দূরপাল্লার শটে চেলসি গোলরক্ষককে বার দুয়েক বিভ্রান্ত করার চেষ্টা করেন সালাহ। কিন্তু ২৫ মিনিটে হ্যাজার্ডের গোলে ম্যাচে এগিয়ে যায় চেলসি। ৭০ ঘন্টার ব্যবধানে লিভারপুলের বিরুদ্ধে ফের গোল করলেন এই বেলজিয়ান। চেলসি মাঝমাঠে দুর্দান্ত বোঝাপড়ার ফসল এই গোল। প্রায় মাঝমাঠ থেকে মাটিচের থ্রু ধরে বক্সের বাঁ দিক থেকে লিভারপুল গোলরক্ষককে কোনাকুনি শটে পরাস্ত করেন হ্যাজার্ড। গোল খাওয়ার পর তেড়েফুঁড়ে আক্রমণে যায় ক্লপের ছেলেরা। একের পর এক আক্রমণ শানিয়েও গোলমুখ খুলতে পারেনি তারা। এরইমধ্যে সালাহ’র একটি শট গোললাইন সেভ হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি-আক্রমণে আরও উপভোগ্য হয়ে ওঠে চেলসি-লিভারপুল দ্বৈরথ। ম্যাচে সমতা ফেরানোর যেমন একাধিক সুযোগ পায় লিভারপুল, তেমনই ব্যবধান বাড়ানোর সুযোগও চলে আসে চেলসির সামনে। কিন্তু গোলমুখ কিছুতেই খুলছিল না। অবশেষে নির্ধারিত সময়ের একমিনিট আগে দুরন্ত গোলে লিভারপুলকে সমতায় ফেরান ড্যানিয়েল স্টুরিজ। পেনাল্টি বক্সের অনেকটা বাইরে থেকে তাঁর বাঁ পায়ের দুরন্ত শট জড়িয়ে যায় বিপক্ষের জালে। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top