News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়া, ঘুষখোর তিন সহকর্মীকে ধরতে স্টেশনে দৌঁড় পুলিশ বাহিনীর
Image

তেলিয়ামুড়া, ঘুষখোর তিন সহকর্মীকে ধরতে স্টেশনে দৌঁড় পুলিশ বাহিনীর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ সেপ্ঢেম্বর৷৷ খোদ পুলিশের পেছনে ধাওয়া পুলিশের৷ এই দেখে হাসির জোয়ার তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে৷ ঘোষ নিয়ে নেশা সামগ্রী সহ লক্ষাধীক টাকা হাফিজ করার বদ উদ্দেশ্য সফল হল না জিআরপি থানার তিন পুলিশ কর্মীর৷ তেলিয়ামুড়া থানার পুলিশের ধাওয়া খেয়ে জঙ্গলে টাকা ও নেশা সামগ্রী ছুড়ে ফেলে দিয়ে নিজ অফিসে প্রবেশ করে দীর্ঘ শ্বাস নিলেন তিন জিআরপি থানার পুলিশ৷ তবে এলাকার দুই যুবকের অসীম সাহসিকতায় শেষ পর্যন্ত তিন অভিযুক্ত রেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা৷

জানা গিয়েছে, আগরতলা থেকে শিলচরগামী যাত্রী ট্রেনে করে এক যুবক নেশা সামগ্রী সহ তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ এদিকে একই কামরায় ছিল খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের পিজি সুধাম সরকার৷ ঐ যুবকের গতিবিধি দেখে সুধামবাবুর সন্দেহ হয়৷ তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছতেই ঐ যুপকি পালিয়ে যেতে চাইলে সুধামবাবু তাকে আটক করে তার কাছে নেশা সামগ্রী দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে ঐ যুবককে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় সুধাম বাবু৷ অপরিদেক এ ঘটনাগুলি প্রত্যক্ষ করে এলাকার দুই যুবক৷ সুধামবাবু চলে যাওয়ার পর তেলিয়ামুড়ার আরো এক নেশা কারবারী ঐ যুবকটিকে ছাড়াতে আসে রফা হল রেল পুলিশের তিন কর্মীর সাছে৷ ঐ তিন ঘোষখোর পুলিশ কর্মীরা হলেন হাবিলদার হৃদয় দেববর্মা, কনস্টেবল রবীন্দ্র দেববর্মা এবং এএসআই প্রদীপ রুদ্রপাল৷ তাদের এই সমস্ত কার্যকলাপ দেখে  দুই স্থানীয় যুবক প্রথমে জিআরপি থানার পুলিশের সাথে কথা বলে কেন এই নেশা কারবারীকে ছেড়ে দেওয়া হলো৷ কিন্তু, রেল পুলিশ ঐ দুই যুবককে উল্টো ধমক ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে৷ তখন ঐ যুবকরা খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে ছুটে আসে এসডিপিও তাপস কান্তি পাল, এসাাই রাজু ভৌমিক সহ বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী৷ তাদের দেখেই দৌঁড়ে পালায় তিন রেল পুলিশ৷ ছুড়ে জঙ্গলে ফেলে দেয় নেশা সামগ্রী ও লক্ষাধীক টাকা৷ তাদের পেছনে ধাওয়া করে সমতালে দৌঁড় দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ কিন্তু জঙ্গল থেকে কিছু পরিমান ড্রাগস উদ্ধার করা গেলেও সবগুলি নেশা সামগ্রী ও টাকা উদ্ধার করা যায়নি৷ খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত জেলা পুলিশ আধিকারীক রণধীর দেববর্মা৷ ঘটনার তদন্ত চলছে৷ অভিযুক্ত তিন পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ আধিকারীক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top