নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ গ্রেপ্তার হয়েছে কুখ্যাত গাঁজা পাচারকারী সঞ্জয় কুমার দেব৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সঞ্জয় গাঁজা কারবারের সঙ্গে যুক্ত ছিল৷ বহুবার পুলিশ গ্রেপ্তারের চেষ্টাও করেছে৷ কিন্তু, প্রতিবারেই সেই পুলিশের হাত ফসকে পালিয়ে গেছে৷ এবার গোপন খবরের ভিত্তিতে হানা দিয়ে পুলিশ সঞ্জয়কে ভাটি অভয়নগর থেকে গ্রেপ্তার করেছে৷ জানা গেছে, ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে ব্রাউন সুগার, হেরোইন ইত্যাদি পাচারেও অভিযোগ রয়েছে৷ তার বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে৷ এস অ্যাক্টে ২০সি, ২৯ (১) ধারায় মামলা রুজু করে টানা জেরা করা হচ্ছে তাকে৷ পুলিশের কাছে জানা গেছে, সঞ্জয় দেবের অন্য সাঁকরেদদেরও খুব শিগগির পাকড়াও করা হবে৷
কুখ্যাত নেশা পাচারকারী পুলিশের জালে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















