News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়লেন শিখর, এলেন মায়াঙ্ক
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়লেন শিখর, এলেন মায়াঙ্ক

মুম্বই, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে জায়গা পেলেন না ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তাঁর পরিবর্তে দলে ফের ডাক পেলেন মায়াঙ্ক আগরওয়াল। আর এক ক্রিকেটার মহম্মদ সিরাজকেও ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুরন্ত ব্যাট করলেও, ইংল্যান্ড সফরে হতাশ করেন শিখর ধাওয়ান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে আশানুরূপ খেলতে পারেননি। এদিকে, মায়াঙ্ক ঘরোয়া ক্রিকেটের শেষ মরশুমে দুহাজারেরও বেশি রান করেছেন। শিখর ছাড়াও বাদ পড়েছেন দুই ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। যদিও দল ঘোষণার সময় তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
ভারতের ঘোষিত দল হল, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, পৃথ্বী শাও, মায়াঙ্ক আগরওয়াল, সি পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), এইচ বিহারি, ঋষভ পন্থ (উইকেটকিপার), আর আশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, এম সিরাজ ও শার্দুল ঠাকুর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top