News Flash

  • Home
  • Uncategorized
  • ইজরায়েলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনির মৃত্যু
Image

ইজরায়েলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনির মৃত্যু

জেরুজালেম, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ইজরায়েলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনির মৃত্যু হল। জানা গিয়েছে, আহত হয়েছেন আরও ৫০৭ জন। নিজ ভিটেমাটিতে ফেরার আন্দোলনের অংশ হিসেবে গাজায় সীমান্তের কাছে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এসময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দখলদারেরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত সাত ফিলিস্তিনির মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত ৫০৭ জনের মধ্যে ৩৫টি শিশু, চার জন মহিলা, দুই জন ত্রাণকর্মী ও দুইজন সাংবাদিক রয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
নিজের বাড়ি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে দখলদার ইজরায়েলি সেনারা। গত কয়েক মাসের বিক্ষোভে ইজরায়েলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৯০ জনের বেশি ফিলিস্তিনি মারা গিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি। এসব হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক আদালতে ইহুদিবাদী নেতাদের বিচারের দাবি উঠলেও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top