News Flash

  • Home
  • Uncategorized
  • ইউপিএ আমলে মাওবাদীদের তুলনায় বেশি নিরাপত্তা বাহিনীর জওয়ান নিহত হত : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

ইউপিএ আমলে মাওবাদীদের তুলনায় বেশি নিরাপত্তা বাহিনীর জওয়ান নিহত হত : স্বরাষ্ট্রমন্ত্রী

আম্বালা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ইউপিএ আমলে মাওবাদীদের তুলনায় বেশি নিরাপত্তা বাহিনীর জওয়ানরা নিহত হত। কিন্তু পরিস্থিতির এখন পরিবর্তন ঘটেছে। রবিবার হরিয়ানার আম্বালায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ইউপিএ আমলে মাওবাদীদের তুলনায় বেশি নিরাপত্তা বাহিনীর জওয়ান প্রাণ হারাতেন। কিন্তু এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে দেশের সুরক্ষা এবং নিরাপত্তা দায়িত্বভার আমাকে দিয়েছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সীমান্তের আমরা একাধিক কন্ট্রোল রুম গড়ে তুলেছি। এর ফলে আমাদের জওয়ানেরা সীমান্তের উপর আরও ভালভাবে নজর রাখতে পারবে। নজরদারি জোরদার হওয়ার ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে।
বর্তমান সরকারের আমলে সন্ত্রাসবাদী হামলা অনেক কমে গিয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, যদি খুব নিবিড় ভাবে দেখা যায়। তবে দেখবেন বিজেপি ক্ষমতায় আসার পর কোনও বড় ধরণের জঙ্গি হামলা দেশের ঘটেনি। এর জন্য সমস্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আমি ধন্যবাদ দিতে চাই।
উল্লেখনীয় বিগত সাড়ে চার বছরে দেশের নিরাপত্তা বাহিনীর প্রযুক্তিগত এবং পরিকাঠামোগত উন্নয়নসাধন হয়েছে। যার ফলে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের উপর লাগাম টানা অনেকাংশে সম্ভব হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top