News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় আরও ১৩ জন ম্যালেরিয়া রোগী সনাক্ত, পাঠানো হল হাসপাতালে
Image

আমবাসায় আরও ১৩ জন ম্যালেরিয়া রোগী সনাক্ত, পাঠানো হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ ধলাই জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে৷ স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়া সনাক্ত হওয়ার পর দ্রুত হাসপাতালে ভর্তি করানো হচ্ছে৷ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতাও নজরে আসছে৷ শনিবার ১৩ জন ম্যালেরিয়া রোগী চিহ্ণিত হয়েছে আমবাসায়৷ এদের মধ্যে নয়জনকে ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকী চারজনকে আমবাসা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

সংবাদে প্রকাশ, ইন্ডিয়ান একাডেমিক অব পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় শনিবার আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে উপস্থিত ছিলেন ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক ডাঃ শরদিন্দু রিয়াং, ইন্ডিয়ান একাডেমিক অব পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার সভাপতি ডাঃ সুব্রত চক্রবর্তী, সম্পাদক ডাঃ শ্রীবাস দাস৷ এদিকে, এই শিবিরে বিধায়ক পরিমল দেববর্মা ধলাই জেলার ম্যালেরিয়ার প্রকোপ এলাকা গন্ডাছড়া, রইস্যাবাড়ি, গঙ্গানগর, ছামনু ও মানিকপুরে বিশেষ স্বাস্থ্য শিবির করার জন্য ইন্ডিয়ান একাডেমিক অব পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার চিকিৎসকদের অনুরোধ জানান৷ বিশেষজ্ঞরা এদিন স্বাস্থ্য শিবিরে সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেছেন৷

শিবিরে সাতজন বিশেষজ্ঞ শিশু চিকিৎসক বিভিন্ন এলাকার তিনশ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন৷ রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়৷ এর মধ্যে তের জন ম্যালেরিয়া রোগী রয়েছে৷ এদের মধ্যে নয়জনকে ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়৷ বাকী চারজন রোগীকে আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে৷ তারপর ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক এবং বিশেষজ্ঞ শিশু চিকিৎকরা গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং ম্যালেরিয়া ও ডায়রিয়া রোগ সম্পর্কে খোঁজ খবর করেন৷ বর্তমানে গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পনের জন রোগী ভর্তি রয়েছেন৷ এর মধ্যে ছয়জন রেয়েছে ম্যালেরিয়া রোগী৷ দূরবর্তী গ্রামে আরও স্বাস্থ্য শিবির করার জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারীক গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের নির্দেশ দেন৷ এছাড়া আজ দুপুরে বিশেষজ্ঞ শিশু চিকিৎসক সঞ্জীব দেববর্মা ধলাই জেলা হাসপাতালে যান এবং ম্যালেরিয়া ও ডায়রিয়া রোগ সম্পর্কে খোঁজ খবর নেন৷ চিকিৎসা পরিষেবা সম্পর্কে তিনি জেলা হাসপাতালের  চিকিৎসকদের পরামর্শ দেন৷

ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক জানান, আগামীকাল ত্রিশে সেপ্ঢেম্বর গন্ডাছড়া মহকুমার দলপতি বাজারে ইন্ডিয়ান একাডেমিক অব পেডিয়াট্রিক ত্রিপুরা শাখার উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্য শিবির করা হবে৷ শিবিরে দলপতি, ভগীরথ, ওয়ানসাপাড়া, রতননগর গ্রামের জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top