News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এগোলেন রোহিত-ধাওয়ান
Image

আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এগোলেন রোহিত-ধাওয়ান

দুবাই, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়া কাপে রোহিত-ধাওয়ানের দুরন্ত ব্যাটিংয়ের আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এগোলেন দুই ভারতীয় ওপেনার৷
রবিবার প্রকাশিত আইসিসি’র ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দু’ধাপ উঠে দু’নম্বর স্থান পেলেন ‘হিটম্যান’৷ এটাই রোহিতের কেরিয়ারের সেরা একদিনের ব়্যাঙ্কিং৷ এশিয়া কাপে ব্যাট হাতে পাঁচ ম্যাচে একটি শতরান সহ রোহিতের সংগ্রহ ৩১৭ রান৷ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচেই রোহিতের ব্যাটে শুরুটা দারুণ করে ভারত৷ গ্রুপ পর্বের ম্যাচে হাসান আলিদের বিরুদ্ধে অর্ধশতরান ও সুপার ফোরের লড়াইয়ে শতরান হাঁকান হিটম্যান৷ শুধু ব্যাটিং নয়, তাঁর ঠান্ডা মাথার অধিনায়কত্বও ক্রিকেটভক্তদের মন কেড়েছে৷ রোহিতের নেতৃত্বে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ রোহিত দু’নম্বরে উঠে আসায় একদিনের ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষ দুই স্থান এখন ভারতের দখলে৷ এক নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি৷
এশিয়া কাপ টুর্নামেন্টের সেরা হওয়া শিখর ধাওয়ানও ব়্যাঙ্কিংয়ে এগিয়েছেন৷ শিখর ধাওয়ান চার ধাপ উঠে ব়্যাঙ্কিংয়ের পাঁচ এলেন৷ ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর সাদা বলের ক্রিকেটে ফিরে পাঁচ ম্যাচে গব্বর দুটি শতরান সহ ৩৪২ রান হাঁকিয়েছেন৷ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ৪ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়েস্টে ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নেই শিখর৷ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সাফল্য না পাওয়াতেই বাদ পড়তে হয়েছে তাঁকে৷
এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব তিন ধাপ উঠে একদিনের কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং তিনে উঠে এলেন৷ টুর্নামেটে আফগান স্পিনার রশিদ ও বাংলাদেশের পেসার মুস্তাফিজুরের সঙ্গে যুগ্মভাবে শীর্ষ উইকেট পেয়েছেন কুলদীপ৷ তিন বোলারই এশিয়া কাপে দশটি উইকেট পেয়েছেন৷ বোলারদের শীর্ষস্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ৷ ফলে বোলিংয়েও প্রথম তিনে দুই ভারতীয়৷ দু’নম্বরে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top