News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা এবং উদ্ভাবন দেশের উন্নয়নের জন্য জরুরি : প্রধানমন্ত্রী
Image

শিক্ষা এবং উদ্ভাবন দেশের উন্নয়নের জন্য জরুরি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : শিক্ষা এবং উদ্ভাবন দেশের উন্নয়নের জন্য জরুরি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সার্বিক উন্নয়নই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তা কোনও ভাবেই শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। উদ্ভাবন ছাড়া উন্নয়নের লক্ষ্যে পৌঁছনো কোনও ভাবেই সম্ভব নয় বলে শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অ্যাকাডেমিক লিডারশিপ ওন এডুকেশন ফর রিসার্জেন্স শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জ্ঞান ও শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যেই আবদ্ধ থাকাটা উচিত নয়। সমাজের বিভিন্ন স্তরে থাকা মানুষদের সার্বিক উন্নয়নই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তা কোনও ভাবেই শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। প্রকৃত মানুষ গড়ার জন্য স্বামী বিবেকানন্দ স্বাস্থ্যকর শিক্ষার উপর জোর দিয়েছিলেন। প্রাচীন ভারতের নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা এবং উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দেওয়া হত। দেশের বিভিন্ন স্তরে শিক্ষা পৌঁছিয়ে দেওয়ার জন্য সরকার কাজ করে চলেছে। উদ্ভাবনীকে গুরুত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘অটল থিনকার্স ল্যাব’ গড়া হয়েছে। এর লক্ষ্যই হচ্ছে স্কুল পড়ুয়াদের আরও বেশি করে উদ্ভাবন মুখী করে তোলা।
কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ শিক্ষানীতি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করাটা কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য ‘রিভাইটালাইজেশন অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যাণ্ড সিস্টেম ইন এডুকেশন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২২ সালের মধ্যে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ ফর রিসার্জেন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রায় ৩৫০ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টররা যোগ দিয়েছিলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top