News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধন ব্যাংকের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি রিজার্ভ ব্যাংকের
Image

বন্ধন ব্যাংকের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি রিজার্ভ ব্যাংকের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : ব্যাঙ্কিং লাইসেন্সের শর্ত ঠিকমত না মানায় আপাতত এই ব্যাংকের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাংক৷ পাশাপাশি এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষের বেতন বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক৷
২০১৫ সালের এপ্রিলে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে পরিপূর্ণ ব্যাংক ব্যবসা করার জন্য লাইসেন্স পায় এই মাইক্রোফিনান্স সংস্থা বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস। সেক্ষেত্রে লাইসেন্সের প্রধান শর্ত ছিল৷ প্রথমত ব্যাংক ব্যবসা শুরু করার তিন বছরের মধ্যে বাজারে শেয়ার বিক্রি করে শেয়ার বাজারে নাম নথিভূক্ত করতে হবে এবং দ্বিতায়ত নন-অপারেটিভ ফিনান্সিয়াল হোল্ডিং কোম্পানির বা কোনও ব্যবসা নেই এমন কোনও আর্থিক সংস্থা ব্যাংকের প্রোমোটার সংস্থা হলে ব্যাংকটিতে সেই সংস্থার অংশিদারিত্ব ৪০ শতাংশের নীচে নামিয়ে আনতে হবে।
শর্ত পূরণ করতে না পারায় অনুমতি ছাড়া কলকাতার ভিত্তিক এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের বেতন বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক। শুক্রবার মুম্বই স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক বার্তায় সে কথা জানিয়েছে বন্ধন ব্যাংক।
প্রসঙ্গত, স্বাধীনোত্তর ভারতবর্ষে এটাই প্রথম কোনও বাঙালির তৈরি ব্যাংক। বন্ধন ব্যাংক তৈরি করেন বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস-র প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top