News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্য বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় আমজনতা, আরও দামি পেট্রোল-ডিজেল
Image

মূল্য বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় আমজনতা, আরও দামি পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| জ্বালানির দাম নিত্য দিনই ঊর্ধ্বমুখী| বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাড়ল জ্বালানির দাম| মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে শুক্রবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, শুক্রবার ২১ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২১ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮৫.০৩ টাকা এবং ১৮ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৬.২৭ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৩.২২ টাকা প্রতি লিটার এবং ৭৪.৪২ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯০.৫৭ টাকা প্রতি লিটার এবং ৭৯.০১ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের| দিন দিন পরিস্থিতি ক্রমশই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top