News Flash

  • Home
  • Uncategorized
  • ৮৯ তম জন্মদিন লতা মঙ্গেশকরের, মেলোডি ক্যুইনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

৮৯ তম জন্মদিন লতা মঙ্গেশকরের, মেলোডি ক্যুইনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): মেলোডি ক্যুইন লতা মঙ্গেশকরকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেপ্টেম্বরের ২৮ তারিখ, ১৯২৯ সালের এই দিনই জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর| আর ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর, ৮৯ তম জন্মদিনে মেলোডি ক্যুইনকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধেয় লতা দিদি| দেশের অগ্রগতিতে আপনি সর্বদাই উত্সাহী থেকেছেন|’ পাশাপাশি লতা মঙ্গেশকরের দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী|
পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, পদ্ম বিভূষণ ও ভারতরত্ন-সহ বহু পুরস্কারে সম্মানিত মেলোডি ক্যুইন লতা মঙ্গেশকর হাজারেরও বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন| এছাড়াও ভারতের ২০টি আঞ্চলিক ভাষাতে গান গাওয়ার একমাত্র রেকর্ড তাঁরই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top