সিডনি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : বিমানবন্দরে অবতরণ না করে বিমান ডুবল সমুদ্রে। অবতরণ করার সময় আচমকা বিমানটি নামতে শুরু করে মাঝ সমুদ্রে। যদিও শেষরক্ষা পেলেন ৪৭ জন যাত্রী। যাত্রীরাও বুঝতে পারছিলেন না ঠিক কী হতে চলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই জলে ডুবে গেল আস্ত বিমান। সাউথ পেসিফিকের ছোট দেশ মাক্রোনেশিয়ার কাছে ঘটেছে এই ঘটনা। সেখানকার এক রানওয়েতে নামার কথা ছিল বিমানটির। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটে সেই ঘটনা। বিমানে ছিল ৩৬ জন যাত্রী ও ১১ জন ক্রু মেম্বার। প্রত্যেককেই বোট নিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আঘাত নেই কারও। এক যাত্রী জানিয়েছেন, বিমানের একটি ফুটো দিয়ে জল ঢুকতে শুরু করেছিল। উদ্ধারকারী দল পৌঁছনোর আগে কোমর পর্যন্ত জল হয়ে যায় কেবিনের মধ্যে। রানওয়েতে জায়গা না পেয়েই জলে নামতে বাধ্য হয় বিমানটি। এটি এয়ার নিউগিনির একটি বিমান। বিমান কর্তৃপক্ষের তৎপরতাতেই যাত্রীদের বাঁচানো সম্ভব হয়।
বিমানবন্দরের বদলে মাঝ সমুদ্রে নামল বিমান, বাঁচলেন ৪৭ যাত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















