News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সাফল্য মুঙ্গের জেলা পুলিশের, উদ্ধার ১২টি একে-৪৭ রাইফেল
Image

ফের সাফল্য মুঙ্গের জেলা পুলিশের, উদ্ধার ১২টি একে-৪৭ রাইফেল

মুঙ্গের (বিহার), ২৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের মুঙ্গের জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি একে-৪৭ রাইফেল বাজেয়াপ্ত করল বিহার পুলিশ| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজন সন্দেহভাজনকে| ধৃতের নাম হল, তনবীর| মুঙ্গের পুলিশ সুপার বাবু রাম জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মুঙ্গের জেলার বরদাহ এলাকায় তল্লাশি অভিযান চালান অ্যাডিশনাল এসপি (অভিযান) রানা নবীন-এর নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী| বরদাহ এলাকায় একটি কুয়ো থেকে উদ্ধার করা হয় ১২টি একে-৪৭ রাইফেল| অতিরিক্ত পুলিশ সুপার রানা নবীন জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রত্যেকটি একে-৪৭ রাইফেল রাশিয়ায় তৈরি হওয়া এবং ভালো অবস্থাতেই ছিল|
প্রসঙ্গত, সম্প্রতি মুঙ্গের জেলার পৃথক তিনটি জায়গায় অভিযান চালিয়ে আটটি একে-৪৭ রাইফেল বাজেয়াপ্ত করা হয়| সেই ঘটনার পর থেকেই মুঙ্গের জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় জেলা পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top