News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের নিন্দা করে রাফাল নিয়ে ফের সরব রাহুল গান্ধী
Image

কেন্দ্রের নিন্দা করে রাফাল নিয়ে ফের সরব রাহুল গান্ধী

চিত্রকূট, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের চিত্রকূটে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কত টাকায় রাফাল যুদ্ধ বিমানগুলি কেনা হয়েছে তা সরকারকে জানাতে হবে।
এদিন মধ্যপ্রদেশের চিত্রকূটের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ভারত সরকার বলছে গোপনীয়তার সঙ্গে রাফাল চুক্তি সম্পাদন করা হয়েছে বলে বিমানগুলির দাম বলা যাবে না। কিন্তু এই বিষয়ে যখন ফরাসি প্রেসিডেন্টকে চুক্তিটি গোপনীয়তার বিষয়ে জানতে চাই তখন তিনি বলেছিলেন চুক্তিটি গোপনীয় ছিল না। প্রধানমন্ত্রী যদি চান তবে তিনি রাফালের দাম বলতেই পারেন।
পাশাপাশি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদীজি সর্দার প্যাটেলের মূর্তি গুজরাটে তৈরি করছেন। এটি বিশ্বের সর্ববৃহদ মূর্তি হতে চলেছে। কিন্তু ঠিক আমাদের জুতো ও জামার মতো মূর্তিটি ‘মেড ইন চিন’-এর তৈরি। আমি সেই দিনের স্বপ্ন দেখতে চাই যেদিন চিনের যুবকেরা যখন সেলফি তুলবে তখন সেই মোবাইল ফোনের পেছনে চিত্রকূট লেখা দেখে তারা ভাববে এই জায়গাটা কোথায় যেখানে মোবাইল ফোন তৈরি হয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top