News Flash

  • Home
  • Uncategorized
  • লাগাতার ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল
Image

লাগাতার ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ছুটেই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। মঙ্গলবার ফের মহার্ঘ্য হল জ্বালানি তেল। অপরিশোধিত তেল ও ভারতীয় মুদ্রার টানা পতনে আরও মহার্ঘ্য হল পেট্রোল-ডিজেল। সোমবারের পর মঙ্গলবার ফের মুম্বইয়ে ৯০ টাকার সীমা ছাড়িয়েছে পেট্রোল। জ্বালানির দাম ঊর্ধ্বমুখী দেশের অন্যান্য মেট্রো সিটিতেও। কলকাতাতেও নতুন রেকর্ড গড়েছে দুই জ্বালানি। ১৪ পয়সা বৃদ্ধির পর মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৪.৬৮ টাকা এবং ১০ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম এখন ৭৫.৯৭ টাকা। যেভাবে পেট্রোপণ্যের লাগাতার দাম বাড়ছে তাতে কলকাতায় পেট্রোলের দাম ৯০ টাকার সীমা ছাড়াতে আর খুব বেশি দিন লাগবে না।

শুধু কলকাতা নয়, জ্বালানির দামে আগুন লেগেছে রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে। দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল,যথাক্রমে ৮২.৮৬ টাকা প্রতি লিটার এবং ৭৪.১২ টাকা প্রতি লিটার। পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯০.২২ টাকা প্রতি লিটার এবং ৭৮.৬৯ টাকা প্রতি লিটার। দিন দিন দ্রুত গতিতে ছুটে চলেছে দুই জ্বালানির দাম। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top