News Flash

  • Home
  • Uncategorized
  • তিনবার ভূমিকম্পে কাঁপল অসম, ঝাঁকুনি বঙ্গ ও ভুটানেও
Image

তিনবার ভূমিকম্পে কাঁপল অসম, ঝাঁকুনি বঙ্গ ও ভুটানেও

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : সাত মিনিটের ব্যবধানে মঙ্গলবার সকালে মধ্যম তীব্রতার ভূমিকম্পে তিনবার কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের অসম-সহ পার্শ্ববর্তী অঞ্চল। এর হালকা ঝটকা অনুভূত হয়েছে অসম-সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের কোচবিহার এবং ভুটানও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৭ ছিল বলে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) সূত্রে জানা গেছে। তবে এই খবর লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

মঙ্গলবার ৪.৭ তীব্রতার ভূমিকম্পের ঝাঁকুনি প্রথমে অনুভূত হয়েছে সকাল ৯.১৭ মিনিটে। এর অভিকেন্দ্র বা উৎসস্থল ছিল নিম্ন অসমের বরপেটা জেলা। স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। এর কিছুক্ষণ পর মাত্র আট সেকেন্ড পর ফের একই তীব্রতার ভূকম্প অনুভূত হয়। পরে তৃতীয় ভূকম্পন অনুভূত হয় ৯.২৩ মিনিটে। আজকের ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের বরপেটা জেলার ২৬.৪ উত্তর অক্ষাংশ এবং ৯১.১ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে|

উল্লেখ্য, গত ১৭ এবং ১২ সেপ্টেম্বর কোকরাঝাড় জেলায় ৫.৬ রিখটার স্ক্যালে মধ্যম তীব্রতার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ১২ তারিখ সকাল ১০টা ২১ মিনিট ৪৯ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে তীব্রতার মাত্রা ধরা পড়েছিল ৫.৬। স্থায়ী ছিল প্রায় ৩২ সেকেন্ড। এর উৎসস্থল ছিল অসমের কোকরাঝাড় জেলার সাপটগ্ৰাম থেকে প্রায় সাত (৭) কিলোমিটার উত্তরে ভারত-ভুটান সীমান্তবর্তী সিথিলাগ্ৰামের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এপিএফ ২৬.০৪° উত্তর অক্ষাংশ এবং ৯১.০১° পূর্বে। সেদিনের ভূমিকম্পে কোকরাঝাড় জেলার বিভিন্ন স্থানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তীতে পাঁচদিনের মাথায় জেলার গোসাঁইগাঁও মহকুমায়ও বেলা ১১.১২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সেদিন অবশ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে এক পক্ষকালের মধ্যে আবার সংঘটিত ভূমিকম্পে মানুষজনের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরই সূত্রে গুয়াহাটিতে অবস্থিত আবহাওয়া দফতরের জনৈক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁর বক্তব্য, গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে মোট ২১-বার ভূমিকম্প হয়েছে। সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চলকে পাঁচের মধ্যে রাখা হয়েছে। তাই এই অঞ্চলে ঘন-ঘন ভূকম্প সংঘটিত হয়। এ ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন বলে পরামর্শ দিয়েছেন আধিকারিকটি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top