News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউতে আয়ুষ্মান ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজনাথ সিং
Image

লখনউতে আয়ুষ্মান ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজনাথ সিং

লখনউ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের লখনউতে আয়ুষ্মান ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিশ্বের সর্ববৃহদ স্বাস্থ্য প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জন্য আজ ঐতিহাসিক দিন।

রবিবার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আপনজনের চিকিৎসা করার জন্য সুদখোরদের কাছ থেকে আর গরিবদের টাকা ধার করতে হবে না। এই প্রথমবার কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য খাতে এত বিশাল পরিমাণ টাকা খরচ করছে। সরকার চায় সাধারণ মানুষ যাতে নিজেদের সাধ্যের মধ্যে চিকিৎসা করাতে পারে তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বারাক ওবামা ঠিক একই ধরণের প্রকল্প আমেরিকার জন্য গ্রহণ করেছিলেন। তেমনই এই প্রকল্পকে ভারতে মোদী কেয়ার বলা হয়। কিন্তু আমি মনে করি এই প্রকল্পকে মোদী সুরক্ষা বলা উচিত। এই প্রকল্প নতুন ভারতের স্বপ্নপূরণ করবে। গরিবদের জন্য ‘সঙ্কট মোচন’-এর জন্য কাজ করবে এই প্রকল্প।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এই প্রকল্পের সফল রূপায়ণের জন্য উত্তরপ্রদেশ সরকার প্রস্তুত। প্রতিটি জেলায় যাতে প্রকল্পটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় তার জন্য রাজ্যের ৭৫টি জেলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ১৩৫০ মেডিক্যাল প্যাকেজ তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ছয় কোটি মানুষ উপকৃত হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top