News Flash

  • Home
  • Uncategorized
  • মাওবাদীদের গুলিতে হত টিডিপি বিধায়কসহ দুই
Image

মাওবাদীদের গুলিতে হত টিডিপি বিধায়কসহ দুই

হায়দরাবাদ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : অন্ধ্রপ্রদেশের এক বিধায়ক সহ তেলুগু দেশমের এক নেতাকে গুলি করে হত্যা করল মাওবাদীরা। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মাওবাদী গেরিলাদের হাতেই খুন হয়েছেন এই দুই নেতা। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে ১২৫ কিলোমিটার দূরে থুটাঙ্গি গ্রামে। নিহত তেলগু দেশম বিধায়কের নাম কিদারি সর্বেশ্বর রাও। তিনি আরাকুর বিধায়ক। তাঁর সঙ্গে খুন হয়েছেন প্রাক্তন বিধায়ক সিবেরি সোমা।

প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বিধানসভা ক্ষেত্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সর্বেশ্বর রাও এবং সিবেরি সোমা। প্রায় ৫০ জনের একটি মাওবাদী গেরিলা দল তাঁদেরকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে।বিধায়কের নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালেও মাওবাদীরা সংখ্যায় বেসি থাকায় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে রক্ষা করতে পারেননি তাঁরা।এর আগেও মাওবাদীরা বিভিন্ন সময় তাদের বিবৃতিতে জানিয়েছিল, সর্বেশ্বর তাদের হিটলিস্টে রয়েছেন। ঘটনার পরই মাওবাদী দমনে বিশেষ ভাবে প্রশিক্ষিত গ্রেহাউন্ড বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top