News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় ম্যালেরিয়ায় মৃত্যু শিশুর, বাড়ছে আক্রান্তের সংখ্যা
Image

গন্ডাছড়ায় ম্যালেরিয়ায় মৃত্যু শিশুর, বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ছয় বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির মা, বাবা, ভাই এবং বোনও ম্যালেরিয়ায় আক্রান্ত৷ ঘটনা গন্ডাছড়ার এডিসি ভিলেজের নবোজয় পাড়ায়৷ মৃত শিশুকন্যার নাম বন্ধনা ত্রিপুরা৷

সংবাদে প্রকাশ, নবোদয় পাড়ার সৌমিন্দ্র ত্রিপুরার মেয়ে বন্ধনা কয়েকদিন আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হন৷ রবিবার তার মৃত্যু হয়েছে৷ মৃতার বাবা সৌমিন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল তাঁর মেয়ে৷ টাকার অভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷ রবিবার দুপুরে মায়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বন্ধনা ত্রিপুরা৷

সৌমিন্দ্রর দুই ছেলে জীবন কুমার ত্রিপুরা (৮) এবং পথজয় ত্রিপুরা (১০)-কে রবিবার দুপুরে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে হাসপাতালে ভর্তি রাখেন৷ শুধু দুই ছেলেই নয় সৌমিন্দ্র ত্রিপুরার মেয়ে জনিকা রাণী ত্রিপুরা (১৭) এবং স্ত্রী মালতি ত্রিপুরা (৩৫) ম্যালেরিয়ায় আক্রান্ত৷ তাদের বাড়ি গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে৷ জানা গিয়েছে, নবোদয় পাড়ায় আরো কিছু লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷ মহকুমা প্রশাসন ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের বিষয়ে অবগত রয়েছে বলে জানা গিয়েছে৷ বর্তমানে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে তের জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন৷ তাদের মধ্যে ছয়টি শিশু, একজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছে৷ গতকাল এগারজন ভর্তি হয়েছিলেন৷ একজনকে রবিবার সকালে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, মহকুমার স্বাস্থ্য আধিকারীক রবিবার সৌমিন্দ্র ত্রিপুরার বাড়িতে ছুটে গিয়েছেন বন্ধনা ত্রিপুরার মৃত্যুর খবর পেয়ে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top