News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের সিদ্ধান্ত বাস্তাবায়িত করতে হলে কর্মচারীদের ভূমিকা অপরিহার্য ঃ মন্ত্রী সান্ত্বনা
Image

সরকারের সিদ্ধান্ত বাস্তাবায়িত করতে হলে কর্মচারীদের ভূমিকা অপরিহার্য ঃ মন্ত্রী সান্ত্বনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ পূজোর আগেই কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের প্রস্তাব মেনে বেতনভাবা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ তবে তিনি বাম জমানার কর্মসংসৃকতি পরিবর্তনের আহ্বানও রেখেছেন৷

উদয়পুরে এক অনুষ্টানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি একথা বলেন৷ তিনি জানান, সরকার চেষ্টা করছে যাতে পূজোর আগেই সরকারী কর্মচারীদের সপ্তম বেতন ভাতা মিটিয়ে দেওয়া যায়৷ পাশাপাশি তিনি এও বলেন, কর্মচারীরা যাতে সঠিক সময়ে নিজের নিজের অফিস, আদালত এবং বিদ্যালয়ে আসেন সে ব্যাপারে আন্তরিক হতে হবে সংশ্লিষ্টদের৷ পূর্বের কর্মসংসৃকতি পরিবর্তন করতে হবে৷

অনুষ্টানে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা সর্বস্তরের কর্মচারীদের পরামর্শ দেন সবাই যেন দিনের কাজ দিনেই শেষ করে ফেলেন৷ তিনি বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত করতে কর্মচারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে তুলে ধরার জন্য কাজ করছে৷ এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top