News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বদলী, অভিযোগ তুলল টিজিটিএ
Image

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বদলী, অভিযোগ তুলল টিজিটিএ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ বদলী নীতির দেখা নেই৷ শুধুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বদলী করা হচ্ছে৷ শুক্রবার এইভাবেই বদলী নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে বিষোদ্গার করেছে ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি(টিজিটিএ)৷ সংগঠনের সম্পাদকের কথায়, বর্তমানে কোন কোন শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়া এবং কিছু শিক্ষকদের প্রতি জিঘাংসা মেটানোর জন্যই বদলীগুলি করা হচ্ছে৷

সাথে তিনি সপ্তম বেতন কমিশন নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন৷ তাঁর বক্তব্য, নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সরকারী শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেওয়ার প্রতিশ্রুতি ছিল৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে কখনো বলা হচ্ছে, ভার্মা কমিটি রিপোর্ট দিচ্ছে না৷ আবার কখনো দেখা যাচ্ছে, সপ্তম বেতন কমিশন দিতে কেন্দ্রের কাছে অতিরিক্ত অর্থ চাইছে রাজ্য সরকার৷ ফলে, ভার্মা কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের কারণে নাকি অর্থের সংস্থান নেই রাজ্যের কাছে, কি কারণে সপ্তম বেতন কমিশন দিতে দেরী হচ্ছে তা বোঝা যাচ্ছে না৷ এদিকে, বন্ধের দিনে অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে নিয়ম বহির্ভুত ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার, এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে সমিতি৷

এদিন টিজিটিএ সাধারণ সম্পাদক স্বপন বল অভিযোগ করেন, লিভ রুল অনুযায়ী প্রাকৃতিক দূর্যোগের ফলে কিংবা বন্ধের দিনে কোন কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকেন তার জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ দেওয়ার বিধান রয়েছে৷ গত ১০ সেপ্ঢেম্বর তেমনই বন্ধের দিনে কিছু সংখ্যক সরকারী কর্মচারী যানবাহনের ব্যবস্থা না করতে পারায় অফিসে যেতে পারেননি৷ কিন্তু, নিয়ম অনুযায়ী তাঁদের ছুটি প্রদান করার বদলে ডাইস নন করা হচ্ছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান টিজিটিএ সাধারণ সম্পাদক৷

এদিকে, রাজ্য সরকারের বদলী প্রক্রিয়া নিয়েও এদিন টিজিটিএ’র পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷ স্বপন বলের কথায়, নির্দিষ্ট কারণে শিক্ষকদের বদলী করার যৌক্তিকতা রয়েছে৷ কিন্তু, বর্তমানে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বদলী করা হচ্ছে৷ তাঁর বক্তব্য, বর্তমানে কোন কোন শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য এবং কিছু শিক্ষকদের প্রতি জিঘাংসা মেটানোর জন্যই বদলীগুলি করা হচ্ছে৷ অথচ, নতুন সরকার গঠন হওয়ার পর ঘোষণা দেওয়া হয়েছিল সুষ্ঠ বদলী নীতি প্রনয়ণ করবে রাজ্য সরকার৷ তাঁর কটাক্ষ, খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজনৈতিক কারণে কাউকে বদলী করা হবে না৷ কিন্তু, প্রায় অধিকাংশ বদলীতেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে৷

সপ্তম বেতন কমিশন নিয়েও সমিতি রাজ্য সরকারকে বিঁধেছে৷ শুধু তাই নয়, সপ্তম বেতন কমিশনের গ্যাড়াকলে সরকারী শিক্ষক কর্মচারী মহার্ঘ্য ভাতা পাচ্ছেন না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে৷ সমিতির সাধারণ সম্পাদকের কথায়, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল সরকার গঠন হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন দেওয়া হবে৷ কিন্তু, বর্তমানে এই বিষয়টি ক্রমশ পিছিয়ে যাচ্ছে৷ তাঁর বক্তব্য, কখনো ভার্মা কমিটি রিপোর্ট দিচ্ছে না বলা হচ্ছে৷ আবার দেখা যাচ্ছে সপ্তম বেতন কমিশন দেওয়ার অতিরিক্ত অর্থ কেন্দ্রের কাছে চাইছে রাজ্য সরকার৷ ফলে, সম্পূর্ণ বিষয়টি অস্পষ্টতায় ঘিরে রয়েছে৷ ভার্মা কমিটি রিপোর্ট দিতে দেরী করার জন্য, নাকি রাজ্যের কাছে প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই সপ্তম বেতন কমিশন দিতে, কোনটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, বলেন স্বপন বল৷ তিনি এদিন অবিলম্বে কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান এবং সপ্তম বেতন কমিশন দেওয়ার সাপেক্ষে ইন্টারিম রিলিফ দেওয়ার দাবি জানিয়েছেন৷

পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষায় চুক্তিভিত্তিক নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করার দাবি জানান স্বপনবাবু৷ সাথে যোগ করেন, টেটের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের নিয়মিত বেতনক্রম প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পে প্রোটেকশনের ব্যবস্থা করা হোক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top